চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আদালত অবমাননা প্রশ্নে অব্যাহতি পেলেন সুপ্রিম কোর্টের আইনজীবী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৫ অপরাহ্ণ ০২, সেপ্টেম্বর ২০২১
- সেমি লিড, আদালত
A A

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের পদত্যাগ চেয়ে ফেসবুকে পোস্ট দেওয়া সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. আশরাফুল ইসলাম আশরাফ নিঃশর্ত ক্ষমা চেয়ে আদালত অবমাননা প্রশ্নে অব্যাহতি পেয়েছেন ।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের পদত্যাগ চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী আশরাফুল ইসলাম আশরাফের দেয়া ফেসবুক পোস্ট গত ১৫ জুলাই আপিল বিভাগের নজরে আনেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

একপর্যায়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলী আইনজীবী আশরাফুল ইসলাম আশরাফের বিষয়ে আদেশ দেন।

সর্বোচ্চ আদালত তার আদেশে এই আইনজীবীকে ৮ আগস্ট সকাল সাড়ে ৯ টায় আপিল বিভাগে হাজির হয়ে ওই ফেসবুক পোস্টের জন্য কেন তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হবে না- সে বিষয়ে ব্যাখ্যা দিতে বলেন। আর সে পর্যন্ত তাকে আইন পেশা থেকে বিরত থাকতে বলা হয় এবং বিটিআরসিকে এই আইনজীবীর সেই ফেসবুক পোস্ট অপসারণ করে ফেসবুক অ্যাকাউন্টটি ব্লক করতে নির্দেশ দেয়া হয়।

পরবর্তীতে গত ৮ আগস্ট রাষ্ট্রপক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে এবিষয়ে শুনানির জন্য ২ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়। সে অনুযায়ী আজ আপিল বিভাগে হাজির হয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের পদত্যাগ চেয়ে ফেসবুকে পোস্ট দেয়ার জন্য নিঃশর্ত ক্ষমা চান আইনজীবী আশরাফুল ইসলাম আশরাফ।

সেসময় অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন আদালতকে বলেন, ‘মাই লর্ড, বয়স কম। আর যেহেতু ক্ষমা চেয়েছে তাই আপনারা এটি বিবেচনা করতে পারেন।’

এরপর আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলী আইনজীবী আশরাফুল ইসলাম আশরাফের আদালত অবমাননার অভিযোগ প্রশ্নে কারণ দর্শনের বিষয়টি পর্যবেক্ষণসহ নিস্পত্তি করে আদেশ দেন।

আদালতে আজ আশরাফুল ইসলাম আশরাফের পক্ষের শুনানিতে ছিলেন আইনজীবী আওসাফুর রহমান।

ট্যাগ: আইনজীবীসুপ্রিম কোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনায় মারা গেছেন সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন

পরবর্তী

জামালপুরে যমুনার পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত

পরবর্তী
বন্যার কারণে জামালপুরে যমুনার পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

জামালপুরে যমুনার পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত

সংসদে প্রধানমন্ত্রী বক্তব্য দিচ্ছেন, সবাই masks পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শিগগিরই স্কুল-কলেজ খুলতে নির্দেশ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT