চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা দিতে সময় পেলেন ভিপি নুর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২১ অপরাহ্ণ ১৭, জানুয়ারি ২০২৪
- সেমি লিড, আদালত
A A
ভিপি নুরের সঙ্গে অন্য নেতারা আদালত ভবনে প্রবেশ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

আদালত অবমাননার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সময় পেলেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

হাইকোর্টের তলবে হাজির হয়ে বুধবার তার পক্ষে আইনজীবী সময় চাইলে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক–আল–জলিলের হাইকোর্ট বেঞ্চ এই সময় দেন। তবে ১৫ ফেব্রুয়ারি শুনানির দিন নুরকে আবার আদালতে হাজির থাকতে বলা হয়।

আদালতের ভিপি নুরের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী। এছাড়া নুরের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার কায়সার কামাল ও আইনজীবী গাজী কামরুল ইসলাম সজল। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান।

গত ১৭ ডিসেম্বর বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক–আল–জলিলের হাইকোর্ট বেঞ্চ আদালত অবমাননার অভিযোগে ডাকসুর সাবেক ভিপি নুরকে ১৭ জানুয়ারি হাইকোর্টে হাজির হয়ে তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়। সেই সাথে নুরের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।

ডাকসুর সাবেক ভিপি নুরের বিরুদ্ধে আদালত অবমাননার একটি অভিযোগ প্রধান বিচারপতি বরাবর উপস্থাপন করা হলে প্রধান বিচারপতি বিষয়টি বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক–আল–জলিলের হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য পাঠান। সে ধারাবাহিকতায় এই হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে গত ১৭ ডিসেম্বর রুলসহ নুরকে তলব আদেশ দেন।

ট্যাগ: ভিপি নুরহাইকোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দুই মাসের কম সময়ে ‘জিতবে আবার নৌকা’ গানটির রেকর্ড!

পরবর্তী

ফেরি উদ্ধার অভিযানে জাহাজ হামজা-রুস্তম ও নৌবাহিনী, জীবিত উদ্ধার ৬

পরবর্তী
পাটুরিয়া ঘাটের কাছে নৌকা ডুবে যাওয়ার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেরি উদ্ধার অভিযানে জাহাজ হামজা-রুস্তম ও নৌবাহিনী, জীবিত উদ্ধার ৬

অবৈধ ব্যাটারি কারখানার সিসা দূষণে পরিবেশের হুমকি. Channel i News - চ্যানেল আই নিউজ

অবৈধ ব্যাটারি কারখানার সিসা দূষণে হুমকিতে পরিবেশ

সর্বশেষ

রাশিয়ার আমুর গ্যাস রাসায়নিক কমপ্লেক্সে আগুন, নিহত ৭

আগস্ট ২৭, ২০২৬
ছবি: নেপালে আকস্মিক বন্যায় নিখোঁজ দীপক ও মধু আহুজা দম্পতি (সংগৃহীত)।

নেপালে আকস্মিক বন্যা: নিখোঁজ বাবা-মায়ের খোঁজ করছেন কন্যারা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপাল-তিব্বতের ভয়াবহ বন্যার কারণ নিয়ে যা বলছেন বিজ্ঞানীরা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ফ্ল্যাশ ফ্লাড কেন হয়, কতটা সম্ভব আগাম পূর্বাভাস?

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মক্কা প্যাক্টে বাংলাদেশের যুক্ত হওয়ার প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রীর জবাব

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT