আদালত অবমাননাকর বক্তব্যের অভিযোগে দুই আইনজীবীকে তলব

সরকারি ভবন, ঢাকা, বাংলাদেশ, শান্তিপূর্ণ পরিবেশ, পরিষ্কার রাস্তা, সবুজ গাছপালা, আকাশে মেঘ, আধুনিক স্থাপত্য, চ্যানেল আই অনলাইন. Channel i News – চ্যানেল আই নিউজ
আদালত অবমাননাকর বক্তব্য দেয়ার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে সুপ্রিম কোর্টের দুই আইনজীবীকে তলব করেছেন দেশের সর্বোচ্চ আদালত।
সুপ্রিম কোর্টের যে দুই আইনজীবীকে তলব করা করা হয়েছে তারা হচ্ছেন, অ্যাডভোকেট মহসিন রশিদ ও অ্যাডভোকেট শাহ আহমেদ বাদল। আগামী ১১ জানুয়ারি এই দুই আইনজীবীকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে উপস্থিত হয়ে এবিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
বুধবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন পাচ বিচারপতির আপিল বিভাগ সুয়ো মোটো এই আদেশ দেন। এসময় আদালতে রাষ্ট্র পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






