সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার চার্জ গঠনের তারিখ আবারো পিছিয়ে আগামী ৩ আগস্ট ঠিক করা হয়েছে।
বৃহস্পতিবার মামলার আসামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুরজ্জামান বাবরসহ ১৩ জনকে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে হাজির করা হলেও অসুস্থতার জন্য সিলেটের বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হক চৌধুরীকে আদালতে নেওয়া হয়নি।
মামলার সকল আসামি উপস্থিত না থাকায় আদালত চার্জ গঠনের পরবর্তী তারিখ ঘোষণা করেন। সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটি স্থানান্তরের পর এ নিয়ে চতুর্থবারের মতো চার্জ গঠনের তারিখ পেছালো।
তবে রাষ্ট্রপক্ষের আইনজীবিরা জানিয়েছেন, মামলার কার্যক্রম চার্জ গঠনের পর ৯০ দিনের মধ্যেই শেষ করা হবে ।







