চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আদালতের কর্মচারী হয়েও ‘সাব-জজ’ চোখা মিয়া!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৯ অপরাহ্ণ ১২, জুন ২০১৬
বাংলাদেশ
A A

ঠাকুরগাও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নে ফকদনপুর গ্রামের ‘সাব-জজ’ চোখা মিয়া! হ্যাঁ, এলাকাবাসীর কাছে নিজেকে সাব-জজ হিসেবেই পরিচয় দেয় স্থানীয় আদালতের কর্মচারী চোখা মিয়া। অভিযোগ সূত্রে জানা যায়, ফকদনপুর গ্রামের চোখা মিয়া আদালতের কর্মচারী হওয়ায় দীর্ঘদিন ধরে এলাকার মানুষকে মামলার শিকার বানাচ্ছে। এলাকায় সে বলে বেড়ায়, সে-ই জজ !

অভিযোগকারী হাকিম, জয়নুল সহ এলাকার অনেকেই জানান, চোখা মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হুলুস্থুল বাধিয়ে দেয় এবং মামলা করে প্রতিপক্ষকে ঘায়েল করে। তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে।

গত ৩০ মে তারিখে ঠাকুরগাও সদর থানায় চোখা মিয়া এই মর্মে মামলা দায়ের করে যে, আসামীরা একই মাসের ২৮ তারিখে তাকে মারধর করে ও ১০০ টাকার নন জুডিশিয়াল ষ্ট্যাম্পে জোর করে স্বাক্ষর করিয়ে নেয়(মামলা নং-৪২ ঠাকুরগাও সদর থানা। ওই মামলায় ১৬ জনকে আসামী করা হয়।

গত মঙ্গলবার ০৭ জুন ১৪ জন আসামী আদালতে আত্মসমর্পণ করলে বাকিদের জামিন মঞ্জুর হলেও ৪ জনকে জেল হাজতে প্রেরণ করা হয়। আবার শনিবার (১১জুন) শহরের চৌরাস্তা থেকে আরো ১জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করে পুলিশ।

সরেজমিনে ফকদনপুর গ্রামে গিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, চোখা মিয়া দীর্ঘদিন যাবৎ এরকম মামলা করে আসছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান, গত ২৮ মে তারিখে বাড়ির সীমানার ছোট্ট বিষয় নিয়ে তর্ক-বিতর্কের এক পর্যায়ে চোখা মিয়া হাতে দা নিয়ে এসে গালিগালাজ করে ও প্রতিবন্ধী শামীমের স্ত্রী রোজিনার পরনের কাপড় ছিঁড়ে ফেলে, সেই সময় এজাহার ভুক্ত আসামীরা তাকে ধরে তার হাত থেকে দা কেড়ে নেয় ও একটি ঘরে কিছুক্ষণের জন্য আটক করে রাখে। এতেই ক্ষিপ্ত হয়ে সে উক্ত মিথ্যা মামলা দায়ের করে।

ফকদনপুর ৭ নং ওয়ার্ডের সাবেক নারী মেম্বার মমতাজ বেগমসহ অনেকেই জানান এর আগেও চোখা মিয়া গত রমজান মাসে গরু ব্যবসায়ী খালেকের নামে গরুকে বিষ খাওয়ানোর অভিযোগে মামলা করে। একই এলাকার কসাই রিয়াজুল ও ফিরোজুল দুই ভাইয়ের সঙ্গে টাকা লেনদেনের বিষয়ে প্রতারণার মামলা দায়ের করে। মাজেদ আলী ও ফেরদৌসের নামে দুই স্থানীয় ব্যক্তির নামে অবৈধবাবে বাঁশ কাটা বিষয়েও মামলা করেছিলো এই চোখা মিয়া।

Reneta

অভিযোগকারীরা বলেন,আদালতে কাজ করার সুবাদে সে হয়তো আদালত থেকে বাড়তি সুবিধা পায়। তা না হলে সে একের পর এক মিথ্যা ও হয়রানিমূলক মামলা করছে এবং আসামীদের শায়েস্তা করতে প্রশাসনও তাকে মদদ দিয়ে যাচ্ছে।

এব্যাপারে ঠাঁকুরগাও জজকোর্টের দুইজন আইনজীবী নাম না প্রকাশের শর্তে বলেন,উক্ত মামলার আসামীরা আইন অনুযায়ী জামিনের অধিকারী এবং এধরণের মামলার আসামীরা জামিন পেতে পারেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মিথ্যা মামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পরীক্ষা শেষে দ্বিতীয় দিনের মতো উত্তরার সড়কে শিক্ষার্থীরা

জুলাই ১৫, ২০২৬

ক্ষতিগ্রস্ত আমন বীজতলায় সহায়তা দেবে সরকার

জুলাই ১৫, ২০২৬

যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলার ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

মানবপাচার: ব্রাজিলে গ্রেপ্তারের ৭ বছর পর যুক্তরাষ্ট্রের আদালতে বাংলাদেশি

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইন্সল্যাবে শিক্ষার্থীদের তুলে নিয়ে যাওয়া ও ২ জন নিহত হওয়ার তথ্য ভুয়া

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT