ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ নিয়ে করা চুক্তিগুলো পুনর্বিবেচনার জন্য সরকারকে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
বুধবার রেজিস্ট্রি ডাকযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী এম আব্দুল কাইয়ুম পিডিবির চেয়ারম্যান ও জ্বালানি মন্ত্রণালয়ের সচিব বরাবর লিগ্যাল নোটিশটি পাঠিয়েছেন। আগামী তিন দিনের মধ্যে চুক্তি সংশোধন প্রক্রিয়া শুরু না হলে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
আদানি গোষ্ঠী ভারতের ঝাড়খন্ড রাজ্যের গোড্ডায় এক বিদ্যুৎ প্রকল্প থেকে উৎপাদিত বিদ্যুতের পুরোটাই বাংলাদেশে সরবরাহ করে। বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের আমলে আদানি গোষ্ঠীর সঙ্গে সেই চুক্তি হয়। শুরু থেকেই এই বিদ্যুতের দাম নিয়ে বিতর্ক ওঠে।







