স্পোর্টস

আত্মবিশ্বাসী ছিলেন তামিম, বাজে ফিল্ডিংকে দুষলেন শান্ত

আত্মবিশ্বাসী ছিলেন তামিম, বাজে ফিল্ডিংকে দুষলেন শান্ত

১৮৪ রানের বড় স্কোর তাড়া করে জেতাটা মূল কারণ আত্মবিশ্বাস এমনটাই বললেন চিটাগং ভাইকিংসের অধিনায়ক তামিম ইকবাল। ক্যাচ আর বাজে ফিল্ডিংয়ের মাশুল গুনতে হলো কুমিল্লার বললেন নাজমুল হোসেন শান্ত।

সোমবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা।

১৮৪ রান তাড়া করতে নেমে শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিলো দল। তামিম বললেন: আমাদের ইনিংস প্ল্যান চমৎকার ছিলো। আমি আর বিজয় কম ঝুঁকি নিয়ে ব্যাটে রান করে যাচ্ছিলাম। শেষদিকে নবী আর শোয়েব মালিক অসাধারণ ব্যাটিং করেছে।

তামিম আরো যোগ করেন: ব্যাটিংয়ে আমাদের আরো ভালো করতে হবে। আমি যেখানে ৩০ করেছি, বিজয় যেখানে ৪০ রান করেছে এ ইনিংসগুলো বড় হওয়া লাগবে।

এদিকে বাজে ফিল্ডিং আর ক্যাচ মিসের জন্য হারতে হয়েছে কুমিল্লাকে বললেন নাজমুল হোসেন শান্ত।

ব্যক্তিগত ৬ রানে স্কয়ার লেগে ইমরুল কায়েসের কাছে জীবন ফিরে পান তামিম ইকবাল। শেষ পর্যন্ত ৩০ রান ছাড়াও বিজয়ের সঙ্গে ৬২ রানের জুটি গড়েন।

শান্ত বলেন: তামিম ভাইয়ের ক্যাচ মিস না হলে আমরা ভালো কিছু করতে পারতাম। এছাড়া আমাদের ফিল্ডিং মিস হয়েছে।

শান্ত আরো যোগ করে বলেন: ম্যাচ হারলে খারাপ লাগে। তবে একটা ভালো দিক আজ আমরা বড় স্কোর করেছিলাম।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…