চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আত্মঘাতী হামলা: জঙ্গিবাদ দমনে প্রয়োজনে আরো কঠোরতা

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৮:১০ অপরাহ্ণ ১৭, মার্চ ২০১৭
সম্পাদকীয়
A A

শুক্রবার রাজধানীর আশকোনায় র‌্যাবের অস্থায়ী ক্যাম্প ও প্রস্তাবিত প্রধান কার্যালয়ের ভেতরে আত্মঘাতী বোমা হামলা হয়েছে। এতে ঘটনাস্থলে হামলাকারী নিহত হয়েছে। এই ঘটনায় দুই র‌্যাব সদস্যও আহত হন। শুক্রবার জুমার নামাজের পর দুপুর একটার দিকে ২০-২৫ বছর বয়সী একজন যুবক হামলা চালায় বলে র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান জানিয়েছেন। গণমাধ্যমে প্রকাশ, জায়গাটি প্রাচীর দিয়ে ঘেরা। সেই প্রাচীরের ভেতরে ঢুকে বোমা হামলা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সারাদেশের থানা, কারাগার, বিমান বন্দরসহ সব ধরণের বন্দরসমূহে সর্বোচ্চ সতর্ক অবস্থা গ্রহণ করতে নির্দেশনা দেয়া হয়েছে। এ অবস্থাকে দেশের জন্য অনেক উদ্বেগজনক বলে আমরা মনে করি। বিশ্বের বিভিন্ন দেশে এতোদিন জঙ্গিগোষ্ঠীর আত্মঘাতী হামলার খবর পাওয়া গেলেও এদেশে তেমনটা দেখা যায়নি। কিন্তু গভীর উদ্বেগের সঙ্গে এখন বাংলাদেশে এমন অপ-তৎপরতা চালাতে দেখা যাচ্ছে। ধর্মের নামে জঙ্গিগোষ্ঠী এমন হামলা চালালেও তারা যে প্রকৃতপক্ষে অধার্মিক, জুমার নামাজের সময় এমন আত্মঘাতী হামলা থেকেই তা প্রতীয়মান হয়। এর আগেও চট্টগ্রামের সীতাকুণ্ডসহ আরো কয়েকটি জায়গায় জঙ্গিবিরোধী অভিযানের সময় জঙ্গিদের আত্মঘাতী হামলা চালানো এবং আত্মঘাতী হওয়ার চেষ্টা করতে দেখা গেছে। গুলশানের হলি আর্টিজান রেস্তোরায় জঙ্গিগোষ্ঠীর নারকীয় হামলার পর আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন প্রশংসনীয় পদক্ষেপ লক্ষ্যণীয়। এসব পদক্ষেপের কারণে জঙ্গিরা কোণঠাসা হলেও তাদের অশুভ কর্মকাণ্ড পুরোপুরি দমন করা যায়নি বলেই আমরা মনে করি। সন্ত্রাসবিরোধী অভিযানে তাদের শীর্ষ নেতাদের ক্রমাগত মৃত্যুর পর তারা দিশেহারা হয়ে আত্মঘাতী হয়ে উঠতে দেখা যাচ্ছে। ধর্মের দোহাই ও অপব্যাখ্যা দিয়ে তারা এখন আত্মঘাতী হওয়ার মধ্য দিয়ে সাধারণ মানুষের জন্য হুমকির কারণ হয়ে উঠছে বলেই আমাদের আশঙ্কা। এ অবস্থায় জঙ্গিদমনে কৌশলগতভাবে আরো কঠোর পদক্ষেপ নেয়া দরকার বলে আমরা মনে করি। এছাড়া সরকারি-বেসরকারি উদ্যোগে জঙ্গিবাদের বিরুদ্ধে আরো বেশি করে প্রচারণা চালানোর সুযোগ রয়েছে। কয়েকদিন আগে ঢাকা সম্মেলনে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা এবং সমন্বয়ের ভিত্তিতে কাজ করতে বাংলাদেশ, ভারত, ভুটান, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াসহ ১৫টি দেশ এবং আন্তর্জাতিক ৬টি সংস্থা একমত হয়েছে। জঙ্গিবাদ দমনে এ উদ্যোগ প্রশংসনীয়। তবে তরুণ প্রজন্ম যাতে এই অপশক্তির ধারেকাছে না ভীড়ে এজন্য সাংস্কৃতিক আন্দোলনও গড়ে তোলার কাজটি গুরুত্বপূর্ণ। সবুজ-শ্যামল এই অসাম্প্রদায়িক বাংলাদেশকে বাঁচাতে খুব দ্রুত জঙ্গিবাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমরা আরো কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান করছি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: সম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাইল ছবি

চীন সফরে ট্রাম্প: ইরান যুদ্ধ থেকে শুল্ক, আলোচনায় একাধিক ইস্যু

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

অর্থ জালিয়াতিতে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত দেবাশিস ঘোষ

মে ১১, ২০২৬
ছবি: অভিযুক্ত ছেলে মোশারফ হোসেন রাফি (প্রতিনিধি)।

টাকা না দেওয়ায় মাদকাসক্ত সন্তানের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশানের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মে ১১, ২০২৬

আজ থেকে সাশ্রয়ী মূল্যে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রি করবে টিসিবি

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT