চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আতিয়া মহল বিস্ফােরক মুক্ত করতে অভিযান অব্যাহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩১ অপরাহ্ণ ২৭, মার্চ ২০১৭
বাংলাদেশ
A A

টানা চারদিনের অভিযানের পর সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ির আতিয়া মহল এখন সেনাবাহিনীর নিয়ন্ত্রণে। অভিযানে ভেতরে থাকা ৪ জঙ্গিই নিহত হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। তবে আতিয়া মহলকে বিস্ফােরক মুক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে।

সোমবার সন্ধ্যায় ব্রিফিংয়ে সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান বলেন, ‘আতিয়া মহলের নিয়ন্ত্রণ সেনাবাহিনীর হাতে আছে। তবে ওই বাড়িতে অনেক বিস্ফোরক মজুদ থাকতে।তাই বাড়িটিতে আরো অভিযান চলবে।’

তিনি আরও বলেন, ‘৪ জঙ্গি নিহত হয়েছে। গোয়েন্দা সূত্র থেকে আমরা জানতাম ভেতরে ৪ জন আছে। কাজেই ধরে নেয়া যায় ভেতরে আর কেউ জীবিত নেই। তবে কেউ যদি থেকেও থাকে সে কারণে সতর্ক আছি।’

তিনি আরও জানান, ‘দুই জঙ্গির লাশ ইতিমধ্যে বের করে আনা হয়েছে, পুলিশের কাছে আমরা সেগুলো হ্যান্ডওভার করেছি। বাকি দুজনের সুইসাইড ভেস্ট পরা সেজন্য ওগুলো এখনো এভাবেই পড়ে আছে ।’

গত বৃহস্পতিবার আতিয়া মহলে জঙ্গি আছে বলে জানায় আইন-শৃঙ্খলা বাহিনী। এরপর থেকেই ওই ভবন ঘিরে অভিযান চলছে। বর্তমানে সেখানে ‘অপারেশন টোয়াইলাইট’ পরিচালনা করছে সেনাবাহিনীর প্যারা কমান্ডো।

এর আগে অভিযানের মধ্যেই শনিবার সন্ধ্যার পর ভবনটির বাইরে দুই দফা বোমা বিস্ফোরণে দুই পুলিশ কর্মকর্তাসহ ছয়জন নিহত হন। আহত হয় সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের কর্মকর্তাসহ অনেক ব্যক্তি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সিলেটে জঙ্গি অভিযান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পর্তুগালে সড়কে প্রাণ গেল এক বাংলাদেশির

জুলাই ৬, ২০২৬

মেক্সিকান চাপের মুখে লড়ে কোয়ার্টারে গেল ১০ জনের ইংল্যান্ড

জুলাই ৬, ২০২৬

সর্বস্তরের শ্রদ্ধার জন্য আজ ফ্রিডম স্কয়ারে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ

জুলাই ৬, ২০২৬

ইরানের সর্বোচ্চ নেতার জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

জুলাই ৬, ২০২৬

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT