আট বছর পর তৃতীয়বারের মতো ক্লাব কাপ হকির শিরোপা জিতলো ঢাকা আবাহনী লিমিটেড। ফাইনালে আকাশী-নীলদের কাছে ৫-১ গোলে হেরে হ্যাট্রিক শিরোপা জিততে পারেনি উষা ক্রীড়া চক্র।
আবাহনী সর্বশেষ ২০০৮ সালে ক্লাব কাপ হকির শিরোপা জিতেছিল ।
মওলানা ভাসানী স্টেডিয়ামে খেলার শুরুতে মাঠে প্রাধান্য বিস্তার করে উষা। ৭ মিনিটেই ফাইজাল বিন শারির গোলে এগিয়ে যায় তারা। তবে আবাহনীকে এগিয়ে রেখেছিলেন দলের পাঁচ বিদেশী খেলোয়াড়। দলের জয়ও নিশ্চিত করেছেন তারা।
আবাহনীর হয়ে গোল করেছেন মোহাম্মদ ইরফান, আসিফ আলী, শাকিল আব্বাসী, তৌসিক আরশাদ এবং শাফকাত রসুল।
গেল দু’বার রানার্স আপ হলেও উষার বিপক্ষে জিততে পারেনি তারা। এবারের আসরে সেরা খেলোয়াড় হয়েছেন আবাহনীর রুম্মান সরকার এবং ৭ গোল করে সর্বোচ্চ গোলদাতা মাকসুদ আলম হাবুল।







