চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আট দলের আসর অথচ ট্রফি উন্মোচনে দুই অধিনায়ক!

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৭:১০ অপরাহ্ণ ০৯, অক্টোবর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A
দেখলে মনে হতে পারে ফাইনালের আগে ট্রফি হাতে মহড়া দিচ্ছেন তারা। কিন্তু এটি জাতীয় লিগের ট্রফি উন্মোচনের মুহুর্ত। যেখানে দুই স্তরে অংশ নেয় আট দল। মুমিনুল ও মার্শালের দল খেলে দ্বিতীয় স্তরে। যাদের  এ বছর শিরোপা জয়ের কোনো সুযোগই নেই।  অথচ তারাই ট্রফি হাতে!

দেখলে মনে হতে পারে ফাইনালের আগে ট্রফি হাতে মহড়া দিচ্ছেন তারা। কিন্তু এটি জাতীয় লিগের ট্রফি উন্মোচনের মুহুর্ত। যেখানে দুই স্তরে অংশ নেয় আট দল। মুমিনুল ও মার্শালের দল খেলে দ্বিতীয় স্তরে। যাদের এ বছর শিরোপা জয়ের কোনো সুযোগই নেই। অথচ তারাই ট্রফি হাতে!

সাদা জার্সির পেছনে বসেছে খেলোয়াড়দের নাম। বড় করে লেখা জার্সি নম্বর। সামনে দল ও প্রধান পৃষ্ঠপোষকের নাম। কনুইয়ের ওপরের অংশে আরেকটি পৃষ্ঠপোষক কোম্পানির লোগো। মনে হতে পারে টেস্ট চ্যাম্পিয়নশিপের হাওয়ায় বদলে গেছে বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেট! তবে অনেক নতুনত্ব থাকলেও পেশাদার মনোভাবের ব্যাপারটি কিছুটা প্রশ্নবিদ্ধ হল জাতীয় ক্রিকেট লিগ মাঠে গড়ানোর আগেই। ট্রফি উন্মোচন অনুষ্ঠানে চার দলের অধিনায়কের আসার কথা থাকলেও ছিলেন কেবল মুমিনুল হক ও মার্শাল আইয়ুব।

জাতীয় ক্রিকেট লিগে অংশগ্রহণকারী দল আটটি। বৃহস্পতিবার দেশের চার ভেন্যুতে ব্যাট-বলের লড়াইয়ে নামবেন তারা। ঢাকায় প্রথম রাউন্ডের দুটি ম্যাচ, খুলনা ও রাজশাহীতে একটি করে ম্যাচ। যাদের ম্যাচ ঢাকায় পড়েছে সেই চার দলের অধিনায়কের বুধবার বিকাল তিনটায় শের-ই-বাংলা স্টেডিয়ামে ট্রফি উন্মোচন অনুষ্ঠানে থাকার কথা ছিল। কিন্তু পাওয়া গেল শুধু মিরপুরের ম্যাচের দুই অধিনায়ক, চট্টগ্রাম বিভাগের মুমিনুল হক ও ঢাকা মেট্রোর মার্শাল আইয়ুবকে।

জাতীয় লিগে আট দল অংশ নেয় দুটি স্তরে। মুমিনুল ও মার্শালের দল খেলবে দ্বিতীয় স্তরে। যে কারণে এবছর তাদের শিরোপা জয়ের কোনো সুযোগই নেই। অথচ তারাই ট্রফি হাতে দাঁড়ালেন ক্যামেরার সামনে। এক সাংবাদিক তো মজা করে মুমিনুলকে বলেই বসলেন, ট্রফিটা জেতার কোনো সম্ভাবনা নেই! মুমিনুলও মজা করে দিলেন উত্তর, কে বলে নেই। আগামীবার তো আছে! এবার যদি ভালো খেলে প্রথম স্তরে যেতে পারি!’

Banglabid

টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে জানানো হয় ফতুল্লায় যাদের ম্যাচ সেই দুই দল ঢাকা ও রাজশাহী বিভাগের অধিনায়কের আসতে অন্তত ৩০ মিনিট দেরি হবে। পরে মুমিনুল ও মার্শালই ডায়াসে থাকা ট্রফি হাতে দাঁড়ান ক্যামেরার সামনে। মুখোমুখি হন সংবাদমাধ্যমের। আনুষ্ঠানিকতার শেষভাগে আসেন ঢাকা বিভাগের অধিনায়ক নাদিফ চৌধুরী। কথা বলেন মিডিয়ার সঙ্গে। জাতীয় লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রাজশাহীর অধিনায়ক জহুরুল হক অমি বিকাল পৌঁনে চারটায় যখন স্টেডিয়ামে পৌঁছান, ততক্ষণে ভেঙে যায় মঞ্চ। মাঠ ছাড়েন সাংবাদিকরা।

চার অধিনায়ককে এক করে আয়োজকদের ফটোসেশনের ইচ্ছা থাকলেও সেটি সম্ভব হয়নি খেলোয়াড়দের বিলম্বে। সকাল থেকে মাঠে থাকা মুমিনুল, মার্শালদেরও তাড়া ছিল টিম হোটেলে ফেরার।

Reneta

কেনো চার অধিনায়ককে এক করা গেল না এই প্রশ্নে টুর্নামেন্ট কমিটির ম্যানেজার আরিফুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘জহুরুল আজই ‘এ’ দলের সিরিজ খেলে শ্রীলঙ্কা থেকে ঢাকায় ফিরেছে। কাল তাদের ম্যাচ ফতুল্লায়। সে ফতুল্লায় চলে গিয়েছিল। সেখান থেকে আসতে দেরি হয়ে গেছে। পৌঁনে চারটায় সে স্টেডিয়ামে পৌঁছেছিল। কিন্ত ‍তার আগেই আপনারা চলে গেছেন।’

ক্রিকেট বোর্ড, নির্বাচক, খেলোয়াড়, কোচ, সংগঠক, পৃষ্ঠপোষক- সব মহল থেকেই আশা করা হচ্ছে এবারের জাতীয় লিগ হবে তীব্র প্রতিদ্বন্দিতাপূর্ণ। খেলোয়াড়দের ফিটনেস নিয়ে বিসিবির কড়াকড়ি সে সম্ভাবনার পালে যুগিয়েছে হাওয়া। তবে খেলোয়াড়দের ম্যাচ ফি, সুযোগ-সুবিধা বিন্দুমাত্র না বাড়িয়ে পিকনিক ক্রিকেটের তকমা আদৌ দূর করা কতটা সম্ভব, সে প্রশ্ন থেকেই যায়!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় ক্রিকেট লিগ-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আজ জানা যাবে কে হচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি

আগস্ট ১৩, ২০২৬

গাজীপুরে ‘প্রকৃতি ও জীবন ক্লাব’ এর বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ

আগস্ট ১৩, ২০২৬

হাতি রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

আগস্ট ১৩, ২০২৬

জাইমা রহমানের দেশের সড়ক ব্যবস্থা নিয়ে ভাবনা

আগস্ট ১৩, ২০২৬

আবারও ৩৭ বিলিয়ন ডলারের ঘরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT