চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আটকে থাকা ‘নোলক’ শেষ করছেন শাকিব খান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৫ অপরাহ্ণ ২৭, আগস্ট ২০১৮
বিনোদন
A A

পরিচালক-প্রযোজকের দ্বন্দ্বে আটকে ছিল বিগ বাজেটের ছবি ‘নোলক’ এর শুটিং। এ কারণে ছবির শুটিং সম্পন্ন হয়নি। ফলে ঈদে মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত ‘নোলক’ মুক্তি পায়নি। অবশেষে জানা গেল, ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান আটকে থাকা ‘নোলক’ এর কাজ শেষ করছেন।

মঙ্গলবার (২৮ আগস্ট) থেকে ‘নোলক’ এর শেষ লটের শুটিংয়ে অংশ নিচ্ছেন শাকিব খান। তার সঙ্গে থাকবেন ছবির নায়িকা ববি। চ্যানেল আই অনলাইনকে খবরটি নিশ্চিত করেছেন ‘নোলক’ ছবির প্রযোজক ও পরিচালক সাকিব সনেট।

সোমবার দুপুরে ‘নোলক’-এর সর্বশেষ আপডেট জানিয়ে তিনি বলেন, তিন থেকে চারদিন শুটিং করবো। ক্লাইম্যাক্সের সঙ্গে গান আছে। সেটার শুটিং করবো। আরেকটি গানের শুটিং করবো পরের মাসে। সাকিব সনেট বলেন, এই লটে ছবির পুরোপুরি কাজ শেষ হবে। শাকিব খান ছাড়া আমরা নির্ধারিত সিডিউলেই কলকাতায় অন্য শিল্পীদের নিয়ে শুটিং শেষ করেছি।

Banglabid

‘নোলক’ ছবিটির প্রায় শুরুর দিকে পরিচালনা করেছেন রাশেদ রাহা। এরপর ছবির বাকি অংশ পরিচালনা করছেন প্রযোজক সাকিব সনেট নিজেই। তিনি জানান, কলকাতার আগের লটের শুটিংয়ে তিনিই পরিচালনা করেছেন। শেষ লটের শুটিংয়েও নির্দেশনা দেবেন। নায়ক শাকিব খান এতে সম্মতি দিয়েছেন।

এদিকে, ‘নোলক’ ছবি থেকে পরিচালক রাশেদ রাহার বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে তাকে বাদ দেন প্রযোজক সাকিব সনেট। এরপর রাশেদ রাহা বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক সমিতিতে লিখিত অভিযোগ দিয়েছিলেন গেল ২২ জুলাই।

পরবর্তীতে বিষয়টির সুরহা হয়েছে কিনা জানতে চাইলে সাকিব সনেট বলেন, আমি চারবার পরিচালক সমিতিতে গিয়েছিলাম। এ ব্যাপারে বিস্তারিত কথাবার্তা হয়েছে। সমিতির সদস্যরা মিটিংয়ে বসবেন বলেছিলেন। কিন্তু ব্যস্ততার কারণে বসেননি। শুটিং করবো এটা পরিচালক সমিতি অবগত। এখন আমি তো কাজ বাদ দিয়ে বসে থাকতে পারিনা! এতে আরও আর্থিক ক্ষতির মুখে পড়বো। সেজন্য আমি কাজ শুরু করতে যাচ্ছি।

Reneta

জানা গেছে, শেষ লটে যে গানের শুটিং হবে সেটির কোরিওগ্রাফি করছে ঈগলস ডান্স কোম্পানি। শাকিব-ববি ছাড়াও ‘নোলক’ ছবিতে অভিনয় করছেন ওমর সানি, মৌসুমি, শহিদুল আলম সাচ্চু, রেবেকা, রজতাভ দত্ত, অনুভব মাহাবুব।

ছবির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন ফেরারি ফরহাদ। গেল বছরের ডিসেম্বরের ১ তারিখ থেকে রামুজি ফিল্ম সিটিতে ছবির শুটিং শুরু হয়। প্রযোজনা প্রতিষ্ঠান বি হ্যাপী এন্টারটেনমেন্ট সূত্রে জানা গেছে, চলতি বছর ‘নোলক’ মুক্তি পাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনুভব মাহাবুবওমর সানিচিত্রনায়িকা ববিতানোলকমৌসুমিরজতাভ দত্তরেবেকালিড বিনোদনশহিদুল আলম সাচ্চুশাকিব খানসাকিব সনেট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পিতাকে জবাই করার অভিযোগ ছেলে আটক

পরবর্তী

‘প্রকাশ্যে গো-হত্যার কারণেই কেরালায় বন্যা’

পরবর্তী
কেরালা-বন্যা-গো-হত্যা

‘প্রকাশ্যে গো-হত্যার কারণেই কেরালায় বন্যা’

ইলেকট্রিক স্কুটার-বাইক সেবায় সর্বোচ্চ গুরুত্ব দেবে উবার

সর্বশেষ

বাড়ছে ছাদকৃষির পরিধি, মানসম্মত কৃষি উপকরণ নিয়ে চ্যালেঞ্জ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্ত দীপু মনি

আগস্ট ১৯, ২০২৬
রাজধানীতে বজ্রসহ বৃষ্টির দৃশ্য, রাস্তায় যানবাহন ও রিকশা চলাচল. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে যে হালচাল

আগস্ট ১৯, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচন স্বচ্ছভাবে করতে চান ইসি

আগস্ট ১৯, ২০২৬

কলকাতায় হোটেলে আগুন, ৫ বাংলাদেশিসহ নিহত ৯

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT