বাংলাদেশ

বাণী অর্চনা ও নানা আয়োজনে সরস্বতী পূজা

সরস্বতী পূজার আচার-অনুষ্ঠানে অংশগ্রহণকারী নারী. Channel i News - চ্যানেল আই নিউজ

সরস্বতী পূজার অনুষ্ঠানে নারী ভক্তরা দেবীর পুজো করছেন, প্যান্ডেল ও ফুলের সাজসজ্জা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সনাতন ধর্মামলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ। বাণী অর্চনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে বিদ্যা, বাণী ও সুরের দেবী সরস্বতীর আরাধনা করা হবে।

সরস্বতী পূজা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন অগণিত ভক্ত। রাজধানী ঢাকাসহ সারা দেশের মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পুষ্পাঞ্জলি প্রদান, হাতেখড়ি, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি ও আলোকসজ্জার মধ্য দিয়ে সরস্বতী পূজা হচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সাড়ম্বরে বিদ্যা ও আরাধনার দেবী সরস্বতীর পূজার আয়োজন করা হয়েছে। সকাল ৮টায় পূজা শুরু এবং ৯টা থেকে শুরু হবে অর্চনা, অঞ্জলি প্রদান, হাতেখড়ি ও প্রসাদ বিতরণ। সন্ধ্যা ৬টায় হবে আরতি অনুষ্ঠান।

 

বিষয়:প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যার দেবী সরস্বতী পূজা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…