চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজ শুরু বার্সেলোনার লা লিগা মিশন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৩ অপরাহ্ণ ২২, আগস্ট ২০১৫
স্পোর্টস
A A

দু’দিন আগে শুরু হলেও বার্সোলোনার লা লিগা শিরোপা ধরে রাখার মিশন শুরু হচ্ছে আজ। মৌসুমের প্রথম ম্যাচে বার্সার প্রতিপক্ষ গত সপ্তাহে শেষ হওয়া দুই লেগের স্প্যানিশ সুপার কাপে ফাইনালে বার্সেলোনাকে ৫-১ গোলে উড়িয়ে দেয়া অ্যাথলেটিকো বিলবাও।

বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় আবারো মুখোমুখি হবে দু’দল।

গত মৌসুমে ট্রেবল জয়ী বার্সেলোনা দুই সপ্তাহ আগে সেভিয়াকে হারিয়ে উয়েফা সুপার কাপ জেতে। এতে ক্লাবের ইতিহাসে দ্বিতীয়বারের মতো এক বছরে ছয়টি শিরোপা জয়ের সম্ভাবনা আরও জোরালো হয়। সে লক্ষ্যে আরেক ধাপ এগোতে তিন দিন বাদে সান মামেসে পাড়ি জমান লিওনেল মেসি-লুইস সুয়ারেসরা।

স্প্যানিশ সুপার কাপের প্রথম পর্বের সেই ম্যাচে ফেভারিট হিসেবেই নেমেছিল বার্সেলোনা। কিন্তু এনরিকে নিয়মিত একাদশের পাঁচ জনকে বাইরে রাখায় মাঠের লড়াইয়ে দেখা মেলে ভিন্ন চিত্রর। প্রতিপক্ষের আক্রমণাত্মক মনোভাবের বিপরীতে মেসি-সুয়ারেসদের খুঁজেই পাওয়া গেল না। শেষ পর্যন্ত আরিতস আদুরিসের অসাধারণ এক হ্যাটট্রিকে গতবারের ইউরোপ সেরাদের ৪-০ গোলে বিধ্বস্ত করে বিলবাও।

অত বড় হারের পরও ফিরতি পর্বে দারুণ কিছু করে শিরোপা জয়ের আশায় ছিল বার্সেলোনা। কিন্তু কঠিন বাস্তবতায় নাটকীয় কিছু তো দূরের কথা, জয়ই পায়নি তারা। ঘরের মাঠে ১-১ গোলের ড্রতে শেষ হয় ম্যাচটি।

তাই লিগে আত্মবিশ্বাসী শুরুর পাশাপাশি গেল সপ্তাহের চার গোলে হারের প্রতিশোধের লক্ষ্যও বড় হয়ে উঠেছে বার্সা শিবিরে। তবে সেটা হয়তো সহজ হবে না। ঘরের মাঠে অদম্য রূপের পর ক্যাম্প ন্যুতেও বিলবাও যেভাবে লড়ছে, তাতে মেসিদের জন্য কাজটা সহজ নাও হতে পারে।

Reneta

তারপরও দুই পর্বের ওই একটা শিরোপা লড়াইয়ের হার দিয়ে বার্সেলোনার সামর্থ্যকে ছোট করে দেখার কোনো উপায় নেই। কারণ যে দলের আক্রমণভাগে টানা চারবারের বর্ষসেরা মেসি ও প্রতিপক্ষের রক্ষণকে মুহূর্তে ভেঙে দেয়ার ক্ষমতাসম্পন্ন সুয়ারেস থাকে, তারা যেকোনো মুহূর্তেই ঘুরে দাঁড়াতে পারে। আর নেইমার সুস্থ হয়ে ফিরলে এই ত্রয়ীকে আটকানো যেকোনো দলের জন্যই কঠিন হবে।

তারকা নির্ভর আক্রমণভাগ বার্সেলোনাকে ফেরার আত্মবিশ্বাস দিলেও একটা দুশ্চিন্তা অবশ্য থেকেই যাচ্ছে। গত তিন ম্যাচে ৯ গোল হজম করায় দলটির রক্ষণের কার্যকারিতা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। তবে স্প্যানিশ ডিফেন্ডার জর্দি আলবা চোট কাটিয়ে ফেরায় সে সমস্যা অনেকটাই হয়তো কাটিয়ে উঠতে পারবে লা লিগার দ্বিতীয় সর্বোচ্চ শিরোপা জেতা ক্লাবটি।

আজ মাঠে নামছে রিয়াল মাদ্রিদও, খুব সম্ভবত ‘বিবিসি’র একজন করিম বেনজিমাকে ছাড়াই। ২০১৭ সালের জুন পর্যন্ত চুক্তি নবায়ন হয়েছে পেপের সঙ্গে, তারও মাঠে নামার সম্ভাবনা কম। চোটের কারণে দুজনই প্রাক-মৌসুমে বেশির ভাগ সময় ছিলেন মাঠের বাইরে।

তাতে অবশ্য সমর্থকদের চাওয়াটা বদলাচ্ছে না, বেনিতেজ ভালো করেই জানেন, ‘আমাদের সদস্যরা, সমর্থকরা চায় আমরা যেন লিগটা জিতি, সঙ্গে যেন চ্যাম্পিয়নস লিগ এবং কাপটাও জিতি। রিয়াল মাদ্রিদের মতো ক্লাবের জন্য এটাই স্বাভাবিক। কঠিন পরিশ্রম ও আমাদের দলে থাকা খেলোয়াড়দের ব্যক্তিগত নৈপুণ্যের সমন্বয়ে আমরা সেটা করব।’

সেই প্রত্যাশা পূরণের প্রথম পদক্ষেপটা আজ, বেনিতেজ বলেছেন, ‘লিগ জিততে হলে স্পোর্টিংয়ের বিপক্ষে শুরুটা ভালো করতে হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্সেলোনালা লিগা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষার তারিখ পরিবর্তন

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করল পুলিশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: পিএমও।

প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিনের প্রতিনিধিদলের সাক্ষাৎ

জুলাই ১৪, ২০২৬

সংসদে ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থান

জুলাই ১৪, ২০২৬

পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT