একদিন বিরতির পর আবারো চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে গড়াচ্ছে বিপিএল ফুটবল। তৃতীয় রাউন্ডের প্রথম ম্যাচে বিকেল সাড়ে ৪টা শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মুখোমুখি হবে রহমতগঞ্জ।
মোহামেডানের বিপক্ষে ড্র আর শক্তিশালী শেখ রাসেলকে ২-০ গোলে হারিয়ে এবারের আসরে নিজেদের শক্তিমত্তার কথা জানান দিয়েছে রহমতগঞ্জ।
তাই সতর্ক হয়েই মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শেখ জামাল। সন্ধ্যা সাড়ে ৭টার বিগ ম্যাচে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা শেখ রাসেলের প্রতিপক্ষ হোস্ট চট্টগ্রাম আবাহনী।
মোহামেডানকে ৪-২ গোলে হারিয়ে বেশ ফুরফুরে মামুনুলরা। বেঙ্গল ব্লুদের বিপক্ষে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চাইবে বন্দরনগরীর দলটি।








