ফারহান আখতার ও শিবানী দান্ডেকর আজ বিয়ের পিঁড়িতে বসছেন। ফারহানের খান্ডালার ফার্মহাউজে বসছে ফারহান-শিবানীর বিয়ের আসর।
জানা গেছে, কোনো ধর্মীয় রীতিতে নয়, শপথ বাক্য পাঠ করে বিয়ে হবে তাদের। উপস্থিত থাকবেন কাছের মানুষেরা।
করোনার কারণে মাত্র ৫০ জন অতিথি নিয়ে বিয়ে করছেন এই জুটি। তবে আয়োজনে কোনো কমতি থাকবে না। অনুষ্ঠানে আত্মীয়-স্বজনরা থাকবেন। এছাড়াও এছাড়াও আমন্ত্রিত রয়েছেন হৃতিক রোশন, রিয়া চক্রবর্তী, রীতেশ সিদওয়ানির মতো ব্যক্তিত্বরা।
অতিথিদের সাদা বা প্যাস্টেল রঙের পোশাক পরতে বলা হয়েছে। হালকা রঙে সাজবেন বর–কনেও।
বৃহস্পতিবার মেহেদি, হলুদের মতো নানা প্রাক-বিবাহ আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়েছিল। যেখানে হাজির ছিলেন ফারহানের মা শাবানা আজমি, ফারহান ও শিবানীর ঘনিষ্ঠ অভিনেত্রী রিয়া চক্রবর্তী।
শিবানী হতে যাচ্ছেন ফারহানের দ্বিতীয় স্ত্রী। আগে ২০০০ সাল থেকে ২০১৭ পর্যন্ত অধুনা ভবানির সঙ্গে সংসার করেন ফারহান।







