চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজ পবিত্র হজ

চকোর মালিথাচকোর মালিথা
৯:২৫ পূর্বাহ্ণ ২০, আগস্ট ২০১৮
বাংলাদেশ
A A

আজ পবিত্র হজ। সারা বিশ্বের ২০ লাখ মুসলমান সমবেত হয়েছেন পবিত্র আরাফাত ময়দানে। হাজিদের উদ্দেশ্যে দুপুরে চলবে দিক নির্দেশনা মূলক খুতবা পাঠ। বিকেলে বিশ্ব শান্তি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে হবে মোনাজাত।বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখ লাখ মুসল্লি মহান আল্লাহ রব্বুল আল আমিনের দরবারে এভাবেই জানান দিচ্ছেন নিজের উপস্থিতি।

এই পৃথিবীর সকল চাহিদা, আকাঙ্খা সব কিছু বিসর্জন দিয়ে পাপ মুক্তির আকুল প্রার্থনা নিয়ে মুমিন মুসলমানরা এখন আরাফাতের ময়দানে।

তাবুর নগরী মিনায় প্রথম দিন অবস্থান করে হজের আনুষ্ঠানিকতা শুরুর পর হাজিদের গন্তব্য এখন আরাফাতের দিকে। সকালে ফজরের নামাজের পর থেকেই মুসল্লিরা হজের প্রধান আনুষ্ঠানিকতা পালনের জন্য জমায়েত হচ্ছেন পবিত্র আরাফাত ময়দানে। মিনা থেকে আরাফাত ১৪ কিলোমিটার পথ লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক ধ্বনিতে মুখরিত এখন। পবিত্র আরাফাত ময়দানেই দিনব্যাপী চলবে হজের মূল আনুষ্ঠানিকতা।

পবিত্র আরাফাত ময়দানে বিদায় হজে ভাষণ দিয়েছিলেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া-সাল্লাম। দুপুরে আরাফাত ময়দানের মসজিদে নামিরার মিম্বারে দাঁড়িয়ে সারা দুনিয়ার মুসলমানদের জন্য দিক নির্দেশনা মূলক খুতবা দেয়া হবে।

খুতবা শেষে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হবে। পবিত্র হজ উপলক্ষে মক্কা, মদিনা, মিনা, আরাফাত ময়দান, মুজদালিফা ও এর আশে পাশের এলাকায় বাড়তি নিরাপত্তা নিয়েছে সৌদী সরকার। অন্য হাজিদের মতো লাল সবুজের পতাকা খচিত সাদা রঙের ছাতা হাতে ১ লাখ ২৬ হাজার জন বাংলাদেশীও মিনা থেকে জমায়েত হচ্ছেন আরাফাত ময়দানে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: পবিত্র হজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আইএস-এর দ্বিতীয় শীর্ষ নেতা আল-মিনুকি নিহতের দাবি ট্রাম্পের

মে ১৬, ২০২৬

মালদ্বীপে তিন সাবেক রাষ্ট্রপতির ঐক্য, মুইজ্জু সরকারের বিরুদ্ধে আন্দোলনের ঘোষণা

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশপ্রেমিক ও বিশেষজ্ঞদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী

মে ১৬, ২০২৬

জনগণের দাবি থাকলে কুমিল্লা বিভাগ হবে: প্রধানমন্ত্রী

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশে পাকিস্তানের জেএফ-১৭ পদক্ষেপ, আকাশশক্তির নতুন সমীকরণ

মে ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT