আজ থেকে ইলিশ ধরা বন্ধ নিষিদ্ধ করেছে সরকার। প্রজনন মৌসুম হিসেবে আগামী ২
নভেম্বর পর্যন্ত ২২ দিন ২৭ জেলার পদ্মা-মেঘনা নদীর সাড়ে ৭ হাজার বর্গ
কিলোমিটার এলাকায় এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।
নিষেধাজ্ঞার সময় জেলেদের ২০ কেজি করে চাউল সহায়তা দিবে সরকার। এছাড়া এবার নদীতে প্রচুর ইলিশ ধরা পড়ায়, জেলেরা নিজেরাই মা ইলিশ রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছে।
প্রশাসনও এ সময়ে মা ইলিশ নিধনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। তবে প্রশাসনের আশাবাদ গণসচেতনতামূলক সভা সমাবেশ করায় জেলেরা মা ইলিশ নিজেরাই রক্ষা করবে।








