চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজ কী করবে বার্সেলোনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১২ পূর্বাহ্ণ ১৭, আগস্ট ২০১৫
স্পোর্টস
A A

অতীত থেকেই তো মানুষ অনুপ্রেরণা নেয়, আজ অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে অতীত থেকে অনুপ্রেরণা নেওয়া ছাড়া আর কিই বা করার আছে বার্সেলোনার।

লুইস এনরিকের ঘরের মাঠ ন্যূ ক্যাম্পে মৌসুমের পঞ্চম শিরোপার জন্য লড়তে যাচ্ছে বিলবাওয়ের সঙ্গে। কিন্তু প্রথম লেগে বিলবাওয়ের মাঠে ৪-০ গোলে হেরে প্রায় খাদের কিনারে মেসির বার্সেলোনা।

আজ জিততে হলে চাই ৫টি গোল, আর বিলবাও একটি গোল দিয়ে ফেললে বার্সেলোনার দরকার হবে ৬টি গোলের। কঠিন এক সমীকরণের মুখোমুখি বার্সেলোনা।

তবে দলটিতে ভিনগ্রহের খেলোয়াড় লিও মেসি আছে বলেই হয়তো ভরসা পাচ্ছে কোচ লুইস এনরিকে। তার মতে এই কাজটা সঠিকভাবে শুধু বার্সাই করতে পারে এবং এই সময়গুলোতে শুধু বার্সাই ঘুরে দাঁড়াতে পারে।

দলের রক্ষণভাগের প্রধান সেনানী জেরার্ড পিকে গত রাতে টুইটে জানিয়েছেন, ন্যূ ক্যাম্পে খেলার ৯০ মিনিট বাকী আছে, আমার বিশ্বাস আমরা পারব।

আজ রাতে শুরু থেকেই মাঠে দেখা যেতে পারে ইনিয়েস্তা, পেড্রো, পিকে,রাকিটিচদের। তবে ম্যাচে পাশার দান উল্টে দিতে সবাই মুখিয়ে থাকবে আর্জেন্টাইন জাদুকর মেসির দিকে।

Reneta

অতীতের মতো আজ কেও তো তার ভয়ংকর সুন্দর খেলাটিই খেলতে হবে। পরিসংখ্যানে দেখা গেছে অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে বার্সার সবচেয়ে বড় জয় ২০০১ সালে ৭-০ গোলে, ১৯৯১ সালে ৬-০ গোলে জিতেছিল বার্সেলোনা।

এছাড়া বিলবাওয়ের বিপক্ষে প্রতি ম্যাচেই রয়েছে ৪টি করে গোলের নজির। তবে ২০১০ সালের স্প্যানিশ সুপার কাপই হতে পারে বার্সার বড় অনুপ্রেরণার নাম। সেবার প্রথম লেগে ৩-১ গোলে হারার পর ফিরতি ম্যাচে মেসির হ্যাটট্রিকে সেভিয়াকে ৪-০তে হারিয়ে বাজিমাত করেছিল কাতলানরা।

এছাড়া দুই বছর আগে চ্যাম্পিয়ন্স লীগে এসি মিলানের কাছে ২-০ তে হেরে ফিরতি ম্যাচটা ৪-০ গোলে জিতেছিল বার্সা। জোড়া গোল করেছিলেন মেসি। প্রত্যাবর্তনের আরেকটি আখ্যান কি আজ লিখতে পারবে বার্সা?

গত মৌসুমে কোপা দেল রের, ফাইনালে বার্সার কাছে হেরেছিল বিলবাও। তার বদলা নিয়ে বিলবাওয়ের সামনে আজ ৩১ বছরের শিরোপাখরা ঘোচানোর হাতছানি।

প্রথম লেগের হ্যাটট্রিক হিরো আদুরিজ কিন্তু মাটিতে পা রেখেই শিরোপার স্বপ্ন দেখছেন। তিনি জানিয়েছেন, আমরা যদি ট্রফিটা জিততে পারি তা হবে আমার ক্যারিয়ারের সেরা রাত।

তবে বার্সার দর্শকদের জন্য রয়েছে একটি দুঃসংবাদ। আজ রাত দু’টায় শুরু হওয়া ম্যাচটি কোন স্যাটেলাইট চ্যানেল সম্প্রচার করবে না। তবে ইন্টারনেটে বিভিন্ন স্পোর্টস সাইটের লাইভ ষ্ট্রিমিং আর ইউ টিউবের লাইভ অপশন থেকে সরাসরি খেলাটি দেখা যাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্সেলোনা
শেয়ারTweetPin

সর্বশেষ

যে কারণে নেইমারকে নামাননি, খোলাসা করলেন আনচেলত্তি

জুন ৩০, ২০২৬

নাটকীয়তা-রোমাঞ্চের শেষে ডাচদের টাইব্রেকারে হারিয়ে শেষ ষোলোতে মরক্কো, প্রতিপক্ষ কানাডা

জুন ৩০, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে মুস্তাফা মনোয়ারকে শেষ শ্রদ্ধা, দুপুর ২টায় জানাজা

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রথম আলোতে হামলার পেছনে উগ্রবাদী গোষ্ঠীর হাত ছিল: মতিউর রহমান

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়েই চলেছে

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT