চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজ উঠছে কান উৎসবের পর্দা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৭ অপরাহ্ণ ১৭, মে ২০১৭
বিনোদন
A A

ফ্রান্সের কান শহর খুব জমজমাট। প্রতিদিনের একঘেয়ে জীবনযাত্রার বদলে আজ সাগর পাড়ের কান শহরে বেশ উৎসব মুখর ভাব। নিস বিমানবন্দরে একের পর এক নামছে বিমান। হোটেলগুলোতে পর্যটকদের উপচে পড়া ভিড়। কারণ, আজ উঠছে বিশ্বের সবচেয়ে মর্যাদাসম্পন্ন কান চলচ্চিত্র উৎসবের পর্দা। আজ ১৭ মে থেকে আগামী ১২ দিন বিশ্বের সব চলচ্চিত্র প্রেমীর নজর থাকবে কানে।

জমকালো আয়োজনের প্রস্তুতি ইতিমধ্যেই নেওয়া হয়েছে। ভবনের চূড়ায় এরই মধ্যে উঠে গেছে ঝলমলে লাল পোস্টার। ৭০তম এ কান চলচ্চিত্র উৎসবে এবারো বসবে বিশ্বের বিভিন্ন দেশের তারকাদের মেলা। কান শহরের রাস্তার নানান স্থানে ঝুলছে ৭০তম কানের অফিসিয়াল পোস্টার ও ব্যানার। বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজির হয়েছেন নির্মাতা, অভিনয়শিল্পী, সাংবাদিক, প্রযোজক, তারকা এবং স্রেফ চলচ্চিত্র ভক্তরা। কান চলচ্চিত্র উৎসবে রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।

ছবি ফরাসি নির্মাতা আন্দ দেপলেশার ‘ইসমায়েল’স গোস্টস’ চলচ্চিত্রটি দেখানোর মধ্য দিয়ে পর্দা উঠবে কান উৎসবের। সন্ধ্যায় হবে জমকালো অনুষ্ঠান। কান উৎসব উদ্বোধনের পর বাংলাদেশ সময় রাত ১২টায় উৎসবের মূলকেন্দ্র পালে দো ফেস্তিভাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে দেখানো হবে ‘ইসমায়েল’স গোস্টস’ ছবিটি। এবার কান উৎসবের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের উপস্থাপনা করবেন জনপ্রিয় ইতালিয়ান অভিনেত্রী মনিকা বেলুচ্চি। এর আগে ২০০৩ সালেও মনিকা এই দায়িত্ব পালন করেন।

এবার প্রতিযোগিতা বিভাগের বিচারকদের সভাপতি হয়েছেন স্প্যানিশ নির্মাতা পেড্রো আলমোডোভার। অস্ট্রেলীয় পরিচালক, চিত্রনাট্যকার ও প্রযোজক জর্জ মিলারের নেতৃত্বে বিচারকের দায়িত্ব পালন করবেন উইল স্মিথ, জেসিকা চ্যাস্টেইন, ফ্যান বিংবিং, ফরাসি অভিনেত্রী অ্যাগনেস জাউই, ইতালিয়ান নির্মাতা পাওলো সোরেন্তিনো, দক্ষিণ কোরীয় চলচ্চিত্রকার পার্ক চ্যান-উক,জার্মান নির্মাতা মারেন আদে ও অস্কারজয়ী ফরাসি সংগীত পরিচালক গ্যাব্রিয়েল ইয়ারেদ।

চলছে চূড়ান্ত প্রস্তুতি

১২ দিনের এ উৎসবে এ বছর প্রতিযোগিতা বিভাগে আছে ১৯টি ছবি। এগুলো হলো— ওকজা (যুক্তরাষ্ট্র, পরিচালক: বং জোন-হো), ইউ ওয়্যার নেভার রিয়েলি হিয়ার (যুক্তরাজ্য, পরিচালক: লিন রামসে), ‘লাভলেস’ (নির্মাতা-আন্দ্রেই জিভিয়াজিন্তসেভ, ফ্রান্স), দ্য কিলিং অব অ্যা স্যাক্রেড ডিয়ার (যুক্তরাষ্ট্র, পরিচালক: ইওর্গেস লানথিমস), অ্যা জেন্টেল ক্রিয়েচার (ফ্রান্স, পরিচালক: সের্গেই লোজনিৎসা), দ্য মেয়ারোউইৎজ স্টোরিস (ফ্রান্স, পরিচালক: নোয়া বামব্যাচ), দ্য ডাবল লাভার (ফ্রান্স, পরিচালক: ফ্রাঁসোয়া ওজোন), রদাঁ (ফ্রান্স, পরিচালক: জ্যাক দোয়াইও), এবং দ্য স্কয়ার (সুইডেন, পরিচালক:রুবেন আস্টলান্ড)। এছাড়াও অফিসিয়াল সিলেকশনের বিভাগ ‘আঁ সার্তেন রিগার্দ’-এ রয়েছে ১৭টি ছবি। বিশেষ প্রদর্শনী বিভাগে এবার আছে ১০টি ছবি। এর বাইরেও ‘আউট অব কম্পিটিশন’ নামের আরেকটি বিভাগ রয়েছে। পাশাপাশি কান ক্লাসিকস’ বিভাগে আছে ২৮টি ছবি। ২৮ মে এ উৎসবের পর্দা নামবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কান উৎসব
শেয়ারTweetPin

সর্বশেষ

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬

পেপাল-পেওনিয়ারের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ

জুলাই ২৯, ২০২৬
ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

জুলাই ২৯, ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT