বিনোদন

আজীবন সম্মাননা পাচ্ছেন আনোয়ারা-আসাদ

আনোয়ারা ও আসাদ, আজীবন সম্মাননা পাচ্ছেন, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আনোয়ারা ও আসাদ, দুই বিশিষ্ট ব্যক্তি, আজীবন সম্মাননা অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

কয়েক বছর ধরে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা দেওয়া হচ্ছে দুজন শিল্পীকে। সেই ধারাবাহিকতায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০–এও দুজন অভিনেতা পাচ্ছেন এই স্বীকৃতি।

মঙ্গলবার বিকেলে প্রকাশিত উপসচিব মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত তালিকায় দেখা গেছে, এ বছর আজীবন সম্মাননা পেতে যাচ্ছেন আনোয়ারা বেগম ও রাইসুল ইসলাম আসাদ।

বাংলাদেশের চলচ্চিত্রে অসাধারণ অবদানের জন্য প্রদত্ত বাংলাদেশের সর্বাপেক্ষা সম্মানীয় চলচ্চিত্র পুরস্কার ‘আজীবন সম্মাননা’। যা জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অংশ হিসেবে ২০০৯ সাল থেকে প্রতি বছর দেওয়া হয়।

প্রথমবার এই পুরস্কারে সম্মানিত হন অভিনেত্রী সুলতানা জামান। আনোয়ার হোসেন এই বিভাগে বয়োজ্যেষ্ঠ বিজয়ী। তিনি ৭৮ বছর বয়সে এই পুরস্কারে সম্মানিত হন।

বিষয়:আজীবন সম্মাননা আনোয়ারা আসাদ রাইসুল ইসলাম আসাদ সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…