চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজও ২১৫ জনের মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৬ অপরাহ্ণ ১২, আগস্ট ২০২১
- সেমি লিড, বাংলাদেশ, স্বাস্থ্য
A A

কোভিড-১৯ সংক্রমণের ৫২২তম দিনে দেশে ২১৫ জনের মৃত্যুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৬১৩ জন। এর আগে ৫ আগস্ট দেশে সর্বোচ্চ ২৬৪ জন রোগী মারা যায়।

এই সময়ে শনাক্ত হয়েছেন ১০ হাজার ১২৬ জন রোগী। গত ২৮ জুলাই সর্বোচ্চ শনাক্ত হয় ১৬ হাজার ২৩০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) ৪৪ হাজার ৭৮টি নমুনা পরীক্ষায় ১০ হাজার ১২৬ জন এই ভাইরাসে শনাক্ত হয়েছেন। এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২২ দশমিক ৪৬ শতাংশ।

Banglabid

তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৬ দশমিক ৮৩ শতাংশ।

সরকারী ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৬১ লাখ ৩৬ হাজার ৩৩০টি নমুনা পরীক্ষা করা হয়েছে, বেসরকারী ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ২১ লাখ ৬৫ হাজার ২১৯টি নমুনা। অর্থাৎ, মোট পরীক্ষা করা হয়েছে ৮৩ লাখ এক হাজার ৫৪৯টি নমুনা। এর মধ্যে শনাক্ত হয়েছেন ১৩ লাখ ৯৬ হাজার ৮৬৮ জন। তাদের মধ্যে ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৯৯০ জনসহ মোট ১২ লাখ ৬২ হাজার ৬৫ জন সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৩৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় যে ২১৫ জন মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ১০৭ জন পুরুষ ও ১০৮ জন নারী। তাদের মধ্যে ২১২ জনের হাসপাতালে (সরকারিতে ১৭৮ জন, বেসরকারিতে ৩৪ জন) ও বাড়িতে তিন জনের মৃত্যু হয়েছে। তারাসহ মৃতের মোট সংখ্যা ২৩ হাজার ৬১৩ জন। মোট শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৬৯ শতাংশ।

Reneta

এখন পর্যন্ত সরকারি হাসপাতালে মারা গিয়েছেন ২০ হাজার ২৮২ জন, যার শতকরা হার ৮৬ দশমিক ৮৯ শতাংশ। বেসরকারি হাসপাতালে মারা গিয়েছেন দুই হাজার ৬১৮ জন, যার শতকরা হার ১১ দশমিক ০৯ শতাংশ। বাসায় ৬৮৪ জন মারা গিয়েছেন, যার শতকরা হার দুই দশমিক ৯০। এছাড়াও মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন ২৯ জন, যার শতকরা হার দশমিক ১২ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এখন পর্যন্ত ১৫ হাজার ৬২৫ জন পুরুষ মারা গেছেন যা মোট মৃত্যুর ৬৬ দশমিক ১৭ শতাংশ এবং সাত হাজার ৯৮৮ জন নারী মৃত্যুবরণ করেছেন যা মোট মৃত্যুর ৩৩ দশমিক ৮৩ শতাংশ।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২১৫ জনের মধ্যে শূন্য থেকে দশ বছর বয়সী দু’জন, এাগরো থেকে বিশ বয়সী একজন, একুশ থেকে ত্রিশ বয়সী নয়জন, ত্রিশোর্ধ্ব ১৯ জন, চল্লিশোর্ধ্ব ১৯ জন, পঞ্চাশোর্ধ্ব ৫৬ জন এবং ষাটোর্ধ্ব ৬৩ জন, সত্তরোর্ধ্ব ৩৬ জন, আশি উর্ধ্ব নয় জন এবং এক’শ ঊর্ধ্ব একজন।

আর বিভাগওয়ারী হিসাবে ঢাকা বিভাগে ৬৫ জন, চট্টগ্রাম বিভাগে ৫৪ জন, রাজশাহী বিভাগে আট জন, খুলনা বিভাগে ২৮ জন, বরিশাল বিভাগে ১২ জন, সিলেট বিভাগে ২২ জন, রংপুর বিভাগে ১৬ জন ও ময়মনসিংহ বিভাগে ১০ জন।

করোনাভাইরাসে বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে এখন পর্যন্ত ২০ কোটি ৫৭ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন।এদের মধ্যে মারা গেছেন ৪৩ লাখ ৪১ হাজার মানুষ। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৮ কোটি ৪৬ লাখের বেশি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসনতুন শনাক্তমৃতের সংখ্যাশনাক্তের সংখ্যাস্বাস্থ্য অধিদপ্তর
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT