চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আচরণবিধির গেজেটে সুপ্রিম কোর্টের ক্ষমতা ক্ষুণ্ন হয়নি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৫ অপরাহ্ণ ১২, ডিসেম্বর ২০১৭
আদালত
A A
আইনমন্ত্রী আনিসুল হক

ফাইল ফটো

নিম্ন আদালতের বিচারকদের আচরণবিধির গেজেট প্রকাশ করায় সুপ্রিম কোর্টের ক্ষমতা ক্ষুণ্ন করা হয়নি বরং কিছুটা বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি বলেছেন, ‘সংবিধান অনুযায়ী নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধিতে যে নির্দেশনা দেয়া হয়েছে তাতে উচ্চ আদালতের মর্যাদা বেড়েছে। যারা সমালোচনা করেছেন তারা গেজেট না বুঝে, না পড়েই সমালোচনা করেছেন।’

মঙ্গলবার আইনমন্ত্রী সচিবালয়ে নিজ দফতরে বিচারকদের আচরণবিধির গেজেট প্রকাশের পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

এসময় আইনমন্ত্রী বলেন, ‘এই শৃঙ্খলাবিধির কারণে বিচার বিভাগের অধিকার ক্ষুণ্ন হয়নি বরং বেড়েছে।’

তিনি বলেন, যারা সংবিধান নিয়ে ষড়যন্ত্র করেছে তাদের সেই ষড়যন্ত্র ভেঙে গেছে। সংবিধান নিয়ে আর কাউকে ফুটবল খেলতে দেওয়া হবে না। বিএনপি ১৯৭৬ সাল থেকে শুরু করে ১৯৯৬ সাল পর্যন্ত সংবিধান নিয়ে ফুটবল খেলছে। আমরা এখন সংবিধান নিয়ে আর ফুটবল খেলতে দিব না।

এসময় মন্ত্রী বিএনপির করা সমালোচলার জবাবে বলেন, ‘বিএনপি নেতারা কি বলতে চান? ওনারা কি আচরণবিধি বোঝেন? আপনারাই বলেন? আচরণবিধি নিয়ে উচ্চ আদালতের সঙ্গে সাংঘর্ষিক হলো কিভাবে? উচ্চ আদালতের সঙ্গে তো পরামর্শ করেই এ আচরণবিধি গেজেট আকারে প্রকাশিত হলো। সুপ্রিম কোর্টও বলবে না তাদের সাথে আলোচনা করা হয়নি।’

Reneta

অসংখ্যবার সময় নেওয়ার পর সোমবার নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা বিধির গেজেট প্রকাশ করে সরকার।

১৯৯৯ সালের ২ ডিসেম্বর মাসদার হোসেন মামলায় (বিচার বিভাগ পৃথকীকরণ) ১২ দফা নির্দেশনা দিয়ে রায় দেওয়া হয়। ওই রায়ে নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা প্রণয়নের নির্দেশনা ছিল।

আপিল বিভাগের নির্দেশনার পর ২০১৫ সালের ৭ মে আইন মন্ত্রণালয় শৃঙ্খলা সংক্রান্ত একটি খসড়া বিধি প্রস্তুত করে সুপ্রিমকোর্টে পাঠায়। কিন্তু গত বছরের ২৮ আগস্ট আপিল বিভাগ খসড়ার বিষয়ে বলেন, শৃঙ্খলা বিধিমালা সংক্রান্ত সরকারের খসড়াটি ছিল ১৯৮৫ সালের সরকারি কর্মচারি (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার হুবহু অনুরূপ, যা মাসদার হোসেন মামলার রায়ের পরিপন্থী।

এরপর সুপ্রিম কোর্ট একটি খসড়া বিধিমালা করে আইন মন্ত্রণালয়ে পাঠায়। একই সঙ্গে ৬ নভেম্বর ২০১৬ এর মধ্যে খসড়া বিধিমালা প্রণয়ন করে প্রতিবেদন আকারে আদালতকে জানাতে আইন মন্ত্রণালয়কে বলা হয়। কিন্তু রাষ্ট্রপক্ষ থেকে খসড়া বিধিমালা প্রকাশের জন্য বার বার সময় নেয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইনমন্ত্রী আনিসুল হক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টস জিতে ফিল্ডিংয়ে সাকিবের ঢাকা

পরবর্তী

মহিলা সমিতিতে পদাতিকের ‘কাল রাত্রি’

পরবর্তী

মহিলা সমিতিতে পদাতিকের ‘কাল রাত্রি’

আকাইদের স্ত্রী, শ্বশুর ও শাশুড়িকে পুলিশের জিজ্ঞাসাবাদ

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT