চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আঙুল তুলে কী বলেছিলেন সোহান?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০০ অপরাহ্ণ ১৯, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

শ্রীলঙ্কার বিপক্ষে অঘোষিত সেমিফাইনাল। পরপর দুই বাউন্সার নিয়ে উত্তপ্ত মাঠ-বাহির। শেষ ওভারের ওই সময় পানি নিয়ে মাঠে ঢোকেন পুরো টুর্নামেন্টে সাইডবেঞ্চে বসে থাকা নুরুল হাসান সোহান। থিসারা পেরেরার সঙ্গে বাধিয়ে বসেন তর্ক। টেলিভিশন ক্যামেরায় ধরা পড়ল আঙুল উঁচিয়ে বাদানুবাদের দৃশ্য।

শেষ পর্যায়ে থিসারার দিকে আঙুল তাক করে কিছু একটা বলেন সোহান। বলার ধরন দেখেই আঁচ করা গিয়েছিল বাজে কোন কথা বলে সোহানকে তাঁতিয়ে দিয়েছিলেন পেরেরা। সোমবার দেশে ফিরে সোহান জানালেন, থিসারা তাকে গালি দিয়েছিলেন।

‘মাঠে ঢুকে রিয়াদ (মাহমুদউল্লাহ) ভাইয়ের সাথে কথা বলছিলাম, তখন লেগ আম্পায়ারকে জিজ্ঞেস করেছিলাম প্রথম বলটা বাউন্স দেয়া হয়েছি কিনা। তখন থিসারা এসে বলে তুমি কথা বলার কে, তুমি যাও, তোমার কথা বলা লাগবে না। আমি বলেছি, তোমার সাথে কথা বলছি না। তখন ও আমাকে গালি দিয়েছে। আমি বলেছি, আমি কেন এখানে সেটা তোমার দেখার বিষয় না। তুমি তোমার কাজ করো।’

কলম্বো থেকে ফিরে সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সোহান আরও বললেন, ‘আমি মাঠে চুপচাপ ছিলাম। আশা করিনি সে (পেরেরা) এগিয়ে এসে আমার সাথে কথা বলবে।’

‘আমার হয়তবা চুপ থাকা উচিত ছিল। হিট অব দ্য মোমেন্টে আমিও হয়তবা কথার জবাব দিয়েছি। এটাই ঘটনা।’ যোগ করেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

শুক্রবার রাতে প্রেমাদাসা স্টেডিয়ামের ওই ঘটনায় ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা গুনেছেন সোহান। যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। একই শাস্তি জুটেছে অধিনায়ক সাকিব আল হাসানেরও। মাঠের বাইরে উত্তপ্ত হয়ে উঠেছিলেন সাকিব।

Reneta

সোহান আঙুল তুলে যা বলেছিলেন

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নিধাস ট্রফিনুরুল হাসান সোহানলিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

টেস্ট চ্যাম্পিয়নশিপ: পাকিস্তানকে টপকে ছয়ে বাংলাদেশ

মে ১২, ২০২৬

অশ্রুসিক্ত বিদায়, মায়ের কবরে সমাহিত আতাউর রহমান

মে ১২, ২০২৬

বক্স অফিসে ঝড়, বছরের সবচেয়ে আলোচিত ৮ ভারতীয় সিনেমা

মে ১২, ২০২৬

‘আরেকটু হলেই পুড়ে ছাই হয়ে যেতাম’, বললেন জায়েদ খান

মে ১২, ২০২৬

এখনও আছে দাতব্য চিকিৎসা: আছেন ডা. রাফাত

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT