চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগেই হ্যাকিংয়ের শঙ্কায় ছিল নিউ ইয়র্ক ফেড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৫ পূর্বাহ্ণ ০৭, মে ২০১৬
অর্থনীতি
A A

বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টের রিজার্ভ অর্থ চুরির আগেই এ ধরণের সাইবার হামলার আশঙ্কা করেছিলেন নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংকের অনেকে। সেই আশঙ্কা থেকে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরির আগের বছরগুলোতে কয়েক বার এমন সাইবার হামলার ঝুঁকি যাচাই করে দেখেছিলেন ফেডের নিরাপত্তা বিষয়ক সিনিয়র কর্মকর্তারা।

তবে বার বারই অনুসন্ধানের পর হ্যাকিংয়ের সম্ভাবনা তারা নাকচ করে দেন বলে শুক্রবার প্রকাশিত একটি প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ফেডের ম্যানেজারদের দুশ্চিন্তা ছিল, অন্যান্য বেশ কিছু দেশের কেন্দ্রীয় ব্যাংকের ঢিলেঢালা নিরাপত্তা ব্যবস্থা এবং সেকেলে প্রযুক্তির সুযোগ নিতে পারে সাইবার অপরাধীরা। স্থানীয় কম্পিউটার হ্যাক করে যুক্তরাষ্ট্রের এই কেন্দ্রীয় ব্যাংকে থাকা ওই সব দেশের ব্যাংক অ্যাকাউন্টে তখন তারা হানা দিতে পারে।

নিউ ইয়র্ক ফেডের সাত বর্তমান ও সাবেক কর্মকর্তা এবং বিষয়টি সম্পর্কে অভিজ্ঞ এক সাবেক মার্কিন সরকারি কর্মকর্তার সাক্ষাৎকার শেষে এসব তথ্য জানায় রয়টার্স।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তারা জানান, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির আগে নিউ ইয়র্ক ফেড ও এফবিআই মিলে কয়েক বছর ধরে বিভিন্ন ব্যাংকের মধ্যে অর্থ লেনদেন বিষয়ক সুরক্ষিত যোগাযোগ ব্যবস্থা সুইফট-এর মাধ্যমে সাইবার হামলার ঝুঁকি নিয়ে কাজ করেছে।

কিন্তু ফেডারেল রিজার্ভ বরাবরই অন্যান্য নিরাপত্তা ইস্যু, যেমন- অর্থ পাচার রোধ, মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ওপর জোর দিয়েছে। সুইফটের নিরাপত্তা বিষয়ক সফটওয়্যার এ পর্যন্ত কেউ ক্র্যাক করতে পারেনি – ফেড কর্মকর্তারা এই ভেবেই নিশ্চিন্ত ছিলেন।

সুইফটের মাধ্যমে অর্থ লেনদেনের ভুয়া অর্ডার দিয়ে অর্থ জালিয়াতি সম্ভব – বিষয়টিকে ওই কর্মকর্তারা ‘ফ্যাট টেইল রিস্ক’ আখ্যা দিয়ে বাতিল করে দিয়েছিলেন। কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা খুবই কম; কিন্তু ঘটলে তার ফলাফল হবে ভয়ঙ্কর, এমন ঘটনার সম্ভাবনাকে ‘ফ্যাট টেইল রিস্ক’ (fat tail risk) কথাটি দিয়ে বোঝানো হয়।

গত ফেব্রুয়ারিতে হওয়া বাংলাদেশ ব্যাংকের অর্থ জালিয়াতির ঘটনাটি এমনই একটি ফ্যাট টেইল রিস্ক-এর উদাহরণ। যে ঝুঁকিটি ফেড নিরাপত্তা কর্মকর্তারা আগে আমলে নিলে হয়তো বাস্তবায়ন করার সুযোগ পেত না হ্যাকাররা।

নিউ ইয়র্ক ফেড থেকে হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনার তাৎক্ষণিক ফলাফল ছিল বাংলাদেশের পক্ষ থেকে চুরি যাওয়া অর্থ ফেরত চাওয়া এবং মামলা করার সম্ভাবনা। কিন্তু এ সাইবার হামলার পরই সংশ্লিষ্টদের কাছে আরেকটি বিষয় পরিষ্কার হয়ে যায়।

তা হলো, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ বহু আগে থেকেই এমন হামলার সম্ভাবনা সম্পর্কে জানত। তারা বুঝতে পেরেছিল, সুইফটের মতো একটি বৈশ্বিক অর্থনৈতিক নেটওয়ার্ক এ ধরণের সাইবার হামলার শিকার হতে পারে, যা বাস্তবে ঘটলে ফল হবে ভয়ানক।

কিন্তু ফেড কর্তৃপক্ষ কোনো কারণে বিষয়টিকে গুরুত্ব দিয়ে সমাধানের চেষ্টা করতে পারেনি, অথবা সমাধান করতে চায়নি।

ট্যাগ: বাংলাদেশ ব্যাংক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাইরের চেয়ে ভেতরের সৌন্দর্য বেশি দরকার: শামা

পরবর্তী

চতুর্থ দফা নির্বাচনেও সংঘর্ষ, বর্জন, হামলা

পরবর্তী

চতুর্থ দফা নির্বাচনেও সংঘর্ষ, বর্জন, হামলা

আবার পার্বতী হলেন ঐশ্বরিয়া

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

সৌদি আরবে নিহত ৭ জনের নওগাঁয় দাফন

আগস্ট ২৮, ২০২৬

বেড়েছে সবধরনের সবজির দাম, ছোট হচ্ছে বাজারের ফর্দ

আগস্ট ২৮, ২০২৬

বাউফলে সাংবাদিক ডিবি পরিচয়ে চাঁদাবাজি, মামলা হলেও গ্রেপ্তার নেই

আগস্ট ২৮, ২০২৬

প্রেমের নাটক-সিনেমা বন্ধের লিগ্যাল নোটিশের প্রতিবাদে সাত সংগঠন

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT