চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আগুন’-এর শুটিং শেষে ঢাকায় ফিরছেন শাকিব-মিতু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৭ অপরাহ্ণ ০৭, অক্টোবর ২০১৯
বিনোদন
A A

চলমান ‘ক্যাসিনো’ কেলেঙ্কারিতে গ্রেপ্তার হয়েছেন ঢাকা দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট এবং সহ-সভাপতি এনামুল হক আরমান। মূলত তারাই শাকিব খান ও জাহারা মিতু অভিনীত ‘আগুন’ ছবির প্রযোজক। 

চারদিকে গুঞ্জন ছড়িয়েছে প্রযোজক সম্রাট ও আরমান গ্রেপ্তার হওয়ায় অনিশ্চয়তায় পড়েছে ‘আগুন’ ছবির কাজ। তবে, ছবির নায়িকা জাহারা মিতু কক্সবাজার থেকে চ্যানেল আই অনলাইনকে বললেন, পরিকল্পনা মতো শুটিং লট শেষ করেই আগুনের ইউনিট ঢাকা ফিরছে সোমবার (৭ অক্টোবর) রাতে।

তিনি বলেন, ২৬ সেপ্টেম্বর ঢাকা থেকে কক্সবাজারে শুটিংয়ের উদ্দেশ্যে এসেছিলাম। পরদিন থেকে শুটিং শুরু করেছিলাম। ইনানী বিচ, টেকনাফসহ কক্সবাজারের কয়েকটি বিলাসবহুল হোটেলে হয়েছে আগুনের কাজ। ৭ তারিখ পর্যন্ত শুটিং করার কথা ছিল। তাই দৃশ্যের কাজ মোটামুটি শেষ হচ্ছে সোমবার। শেষদিনের মতো শুটিং চলছে কক্সবাজারে।

মিতু বলেন, শাকিব ভাইয়ের সঙ্গে আমার কিছু সিকোয়েন্স এবং গানের কাজ বাকি। সেগুলো পরের লটে করা হবে। কবে শুটিং সেটা পরিচালক ভালো বলতে পারবেন।

‘আগুন’ পরিচালনা করছেন বদিউল আলম খোকন। তিনি চ্যানেল অনলাইনকে বলেন, শনিবার বেশীরভাগ শুটিং সম্পন্ন হয়েছে। ইউনিটের অনেকেই ঢাকা ফিরেছেন। শাকিব খান এবং মিতু সোমবার ঢাকা ফিরবেন। ছবি গানগুলোর শুটিং বাকি।

প্রযোজক গ্রেপ্তার হওয়ায় ‘আগুন’ ছবির শেষ করতে অনিশ্চয়তা থাকছে কিনা জানতে চাইলে নির্মাতা বদিউল আলম খোকন এ প্রসঙ্গে কিছুই বলতে চাননি। এতটুকু বলেন, আমি সিনেমার মানুষ। এর বাইরে কিছু বলতে চাই না।

Reneta

তিনি আরও বলেন, ‘আগুন’ বন্ধ হওয়ার সম্ভাবনা নেই। গানের শুটিং বাকি। দেশের মধ্যেই করে ফেলবো।

৩০ জুলাই ঢাকার সোনারগাঁও হোটেলে সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তথ্য প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসানসহ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বই হাজির ছিলেন ‘আগুন’ ছবির মহরত। এই ছবি নির্মিত হচ্ছে দেশ বাংলা মাল্টিমিডিয়ার ব্যানারে।

প্রতিষ্ঠানটির দুই পৃষ্ঠপোষক হলেন ইসমাইল চৌধুরী সম্রাট এবং এনামুল হক আরমান। তারা এর আগে প্রযোজনা করেছিলেন জাকির হোসেন রাজু পরিচালিত ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবিটি। যেটি গেল ঈদুল আযহায় মুক্তি পেয়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আগুনইসমাইল চৌধুরী সম্রাটজাহারা মিতুবদিউল আলম খোকনলিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

তালিকা থেকে বাদ পড়ার পর আপিলে ভোটার হয়ে কংগ্রেস প্রার্থীর জয়

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ নিয়ে রিপাবলিকানদের অভ্যন্তরীন উদ্বেগ

মে ৫, ২০২৬

যুদ্ধ না হলে ইরান এতদিনে পুরো মধ্যপ্রাচ্য দখল করে নিত: ট্রাম্প

মে ৫, ২০২৬

বল হাতে সাকিবুল, ফুটবলে মাইরিনের হ্যাটট্রিক

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদযাত্রা: ১৩ মে থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT