চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগামী নির্বাচন পর্যন্ত বিএনপিকে ধৈর্য ধরতে বললেন নাসিম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২০ অপরাহ্ণ ১৪, জানুয়ারি ২০১৭
রাজনীতি
A A

রাজনৈতিক পরিবেশ স্বাভাবিক রাখতে আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত বিএনপিকে ধৈর্য ধরতে বলেছেন, আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। ১৪ দলের পরিধি না কমে বরং বাড়ার ইঙ্গিত দিয়েছেন  তিনি।

আজ দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, ‘বিএনপি রাজনীতিতে ধৈর্যের পরিচয় দিচ্ছে। তাই আশা করি, আগামী নির্বাচনে তারা অংশ গ্রহণ করবেন।’

তিনি বলেন, ‘সকলকে ধৈর্যের পরিচয় দিতে হবে। বিএনপিকে আরো দু’বছর ধৈর্য ধরতে হবে। নির্ধারিত সময় শেষে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।’

বিএনপির সাথে সরকারের সংলাপের বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ নাসিম বলেন, রাষ্ট্রপতি এবং নির্বাচন কমিশন (ইসি) রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের আয়োজন করে থাকে। রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠনের জন্য রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করছেন। আর নির্বাচনের আগে নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের আয়োজন করে থাকে। তাই সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর সরকারের সংলাপের কোন সম্ভাবনা নেই।

মোহাম্মদ নাসিম বলেন, কেন্দ্রীয় ১৪ দল রাজনৈতিক কর্মসূচিসহ জাতীয় ইস্যুতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। আমরা এখন সামাজিক দায়িত্ব পালন করতে চাই।তিনি বলেন, আমরা জোটগতভাবে ২০ ও ২১ জানুয়ারি বগুড়া ও রংপুরে গরীব শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করবো।

নাসিম গাইবান্ধার নিহত সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটনের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি আহবান জানান।

তিনি সরকারের তিন বছরপূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণকে অভিনন্দন জানান।
জঙ্গি উত্থানকে সাহসিকতার সাথে মোকাবেলা করে দেশের উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান তিনি।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, কমিউনিস্ট কেন্দ্রের আহবায়ক ড. ওয়াজেদুল ইসলাম খান, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ(একাংশ) সাধারণ সম্পাদক শিরিন আকতার, জাসদ (একাংশ)’র সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী ও উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে ফজলে হোসেন বাদশার সভাপতিত্বে কেন্দ্রীয় ১৪ দলের এক বৈঠক অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

মোস্তাফিজের এমন অন্ধভক্ত!

পরবর্তী

সরকারের তিন বছর পূর্তিতে জাবি ছাত্রলীগের আনন্দ র‌্যালি

পরবর্তী

সরকারের তিন বছর পূর্তিতে জাবি ছাত্রলীগের আনন্দ র‌্যালি

দ্বিতীয় ম্যাচে ১৭ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

সর্বশেষ

নেপালে ভয়াবহ বন্যা: বালেন্দ্র শাহকে ফোনে সহায়তার আশ্বাস মোদির

আগস্ট ২৬, ২০২৬

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যার কারণ কী?

আগস্ট ২৬, ২০২৬

যেভাবে ফিলাডেলফিয়া থেকে বাংলাদেশের ফুটবলে এলেন সুলিভান ব্রাদার্স

আগস্ট ২৬, ২০২৬

আলভারেজকে বার্সায় বিক্রির সম্ভাবনা ‘শূন্য শতাংশ’, কঠোর বার্তা অ্যাটলেটিকোর

আগস্ট ২৬, ২০২৬

প্রধানমন্ত্রী তার কাজের মধ্যদিয়ে ইসলামের আদর্শকে বাস্তবায়ন করে যাচ্ছেন: ড. মঈন খান

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT