অর্থনীতি

আগামী এক বছর বিদ্যুতের দাম না বাড়ানোর ইঙ্গিত

বাংলাদেশের একজন নেতা সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন নেতা সাংবাদিকদের সামনে বক্তব্য দিচ্ছেন, চারপাশে অন্যান্য সাংবাদিক ও ক্যামেরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

আগামী এক বছর বিদ্যুতের দাম আর বাড়বে না বলে ইঙ্গিত দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন: আমরা আশা করি আগামী এক বছরের মধ্যে বিদ্যুতের দাম স্থিতিশীল অবস্থায় থাকবে। বিদ্যুতের দাম সহনীয় পর্যায়ে থাকুক আমরা এমনটাই চাই।

বিদ্যুতের দাম বাড়ানোর ফলে জীবনযাত্রার ব্যয় বাড়বে, ভোক্তাদের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী তা মেনে নেয়ার আহ্বান জানিয়ে বলেছেন: বিদ্যুতের সামান্য দাম বাড়ায় জনজীবনে কোনো প্রভাব ফেলবে না।

রাজধানীতে শুক্রবার এক অনুষ্ঠান শেষে ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী এবং নসরুল হামিদ সাংবাদিকদের জানান: এনার্জি রেগুলেটরি কমিশন সকলের মতামত নিয়েই এমন সিদ্ধান্ত ঘোষণা করেছে।

তবে বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়ে সরকারের এ সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বিএনপি। অন্যদিকে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে ৩০ নভেম্বর দেশজুড়ে আধা বেলা হরতাল ডেকেছে কয়েকটি বাম দল ও জোট। এ বিষয়ে ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী বলেন: এটা খুবই মামুলি ব্যাপার। আমি আশা করবো, বিষয়টি নিয়ে কেউ রাজনৈতিক বা অর্থনৈতিক খেলায় মেতে উঠবেন না।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বৃহস্পতিবার ইউনিট প্রতি বিদ্যুতের দাম ৩৫ পয়সা বাড়ানোর ঘোষণা দিয়েছে। এই দাম বাড়ার আর্থিক চাপ মধ্যবিত্ত ও উচ্চবিত্ত গ্রহকদের বহন করতে হবে। বিদ্যুতের বাড়তি দাম পয়লা ডিসেম্বর থেকে কার্যকর হবে।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

বিষয়:ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী নসরুল হামিদ বিপু বিদ্যুতের দাম বিদ্যুৎ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…