আগামীকাল রাতে সারাদেশে ১ মিনিট ব্ল্যাকআউট

২৫ মার্চ রাতে সারাদেশে ১ মিনিটের ব্ল্যাকআউটের স্মারক চিত্র, যা বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ঘটনা।. Channel i News – চ্যানেল আই নিউজ
আগামীকাল ২৫ মার্চ গণহত্যা দিবস। এই দিন রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত সারাদেশে ১ মিনিট প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করা হবে। তবে কেপিআই এবং জরুরি স্থাপনাসমূহ এ কর্মসূচির আওতার বাইরে থাকবে।
আগামীকাল রাতে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও স্থাপনাসমূহে কোনো আলোকসজ্জা করা যাবেনা। ২৬ মার্চ সন্ধ্যা থেকে আলোকসজ্জা করা যাবে।
২৫ মার্চ গণহত্যা দিবসের জাতীয় কর্মসূচি বাস্তবায়নে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। কর্মসূচিগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সর্বসাধারণকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






