চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগামীকালও চলবে টিকাদান কর্মসূচি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৯ অপরাহ্ণ ২৮, সেপ্টেম্বর ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রী সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস বলেছেন, যতক্ষণ পর্যন্ত টিকাদানের নির্দিষ্ট লক্ষ্যমাত্রা (৭৫ লাখ) পূরণ না হবে ততক্ষণ টিকাদান কর্মসূচি চলবে।

মঙ্গলবার ২৮ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডির ৮/এ সপ্তডিঙ্গা রেস্টুরেন্ট সংলগ্ন টিকাকেন্দ্র পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ ক্যাম্পেইন চলছে আজ। কোথাও যদি লক্ষ্যমাত্রা পূরণ না হয় তাহলে আগামীকালও এ কর্মসূচি অব্যাহত থাকবে। পাশাপাশি নিয়মিত টিকাদান কর্মসূচিও চলবে।

আজকের এই বিশেষ ক্যাম্পেইনে টিকাকেন্দ্রগুলোতে মানুষের উপস্থিতি অপেক্ষাকৃত কম- এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন।

তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত প্রতিটি টিকাই মানসম্মত। ফলে এ টিকার মান নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই।

দেশে আজ ফাইজারের যে ২৫ লাখ টিকা এসেছে সেগুলো কারা পাবেন জানতে চাইলে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, দেশের নাগরিকরাই এ টিকা পাবেন। তবে যেসব দেশে ফাইজারের টিকা ছাড়া যাওয়া যায় না সেসব দেশের প্রবাসী কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে এ টিকা দেওয়া হবে বলে তিনি জানান।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক মীরজাদী সেবরিনা ফ্লোরা প্রমুখ।

ট্যাগ: করোনার টিকাদান কর্মসূচি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অপুর সঙ্গে সিনেমা করতে আপত্তি নেই বুবলীর

পরবর্তী

‘বঙ্গবন্ধুর দর্শন ধারণ করে স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী’

পরবর্তী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভায় ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বঙ্গবন্ধুর দর্শন ধারণ করে স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী’

মেসি ও গার্দিওলার কোচিং স্টাফের মধ্যে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গার্দিওলার দলের বিপক্ষে কেমন খেলেন মেসি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কিরগিজস্তানে এক মঞ্চে পুতিন-শি, কী বার্তা দিচ্ছে ২৫ বছরের এসসিও

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের স্বাস্থ্য খাতে যে আশ্বাস যুক্তরাষ্ট্রের

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কোন কর্মকাণ্ডে ক্ষুব্ধ নর্থ কোরিয়া, কেন বাড়াচ্ছে পারমাণবিক শক্তি?

আগস্ট ৩১, ২০২৬

প্রতিদিন সহজে পালনযোগ্য ৭ পুণ্যময় আমল

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

সাফারি পার্কে কর্মী ও দর্শনার্থীর মধ্যে মারামারি, পাল্টাপাল্টি অভিযোগ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT