ক্রিকেট

আকরাম খানের জায়গায় জালাল ইউনুস

বাংলাদেশের অর্থনীতিবিদ জালাল ইউনুসের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অর্থনীতিবিদ জালাল ইউনুস সাংবাদিকদের সাথে কথা বলছেন, তিনি সবুজ শার্ট পরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

নির্বাচনের প্রায় তিন মাস পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) স্ট্যান্ডিং কমিটির পদ চূড়ান্ত হয়েছে। পরিচালনা বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব নিতে অনীহা প্রকাশ করা আকরাম খানের জায়গায় দায়িত্ব দেয়া হয়েছে জালাল ইউনুসকে। তিনি আগে মিডিয়া কমিটির চেয়ারম্যান ছিলেন।

আকরামকে করা হয়েছে ফ্যাসিলিটিজ কমিটির চেয়ারম্যান। পাশাপাশি তিনি নাঈমুর রহমান দুর্জয়ের সঙ্গে হাই-পারফরম্যান্সের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।

শুক্রবার রাতে পরিচালকদের সভা শেষে এ সিদ্ধান্ত জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। গেম ডেভেলপমেন্ট বিভাগেই থাকছেন খালেদ মাহমুদ সুজন।

প্রথমবার পরিচালক হয়ে বিসিবিতে আসা ওবেদ নিজামকে বয়সভিত্তিক গ্রুপে, ইফতেখার রহমান মিঠুকে আম্পায়ার্স কমিটিতে, ফাহিম সিনহাকে লজিস্টিকে, তানভীর আহমেদ টিটুকে মিডিয়া কমিটিতে, সালাউদ্দিন আহমেদকে সিসিডিএম’র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

বিষয়:আকরাম জালাল দুর্জয় নিজাম ফাহিম বিসিবি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…