চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগ নেতার গোডাউনে সরকারি চাল

সোহেল তালুকদার সোহেল তালুকদার
৭:৩৫ অপরাহ্ণ ৩০, এপ্রিল ২০১৮
জনপদ, টাঙ্গাইল
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের গোপালপুরের উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আবুল হোসেনের গোডাউন থেকে ৯০ বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ।

সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নগদা শিমলা এলাকা থেকে ওই চাল জব্দ করে পুলিশ।

উপজেলা খাদ্য কর্মকর্তা মনজুরুল ইসলাম বলেন, জব্দ চাল সরকার নির্ধারিত কার্ডধারীদের মাঝে ১০ টাকা কেজি দরে বিক্রি করার জন্য খাদ্য গুদাম থেকে উত্তোলন করা হয়। পরে অসৎ উদ্দেশ্যে সেগুলো মজুদ করা হয়েছিল।

গোপালপুর থানার অফিসার ইনচার্জ হাসান আল মামুন বলেন, উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আবুল হোসেন ওই ইউনিয়নের ১০ টাকা কেজি দরে চাল বিক্রির সরকার নির্ধারিত ডিলার।

‘সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে খাদ্য কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম পুলিশ সহকারে আবুল হোসেনের গোডাউন অভিযান চালায়। এসময় গোডাউন থেকে ৯০ বস্তা চাল উদ্ধার করা হয়। আইনগত প্রক্রিয়া চলমান আছে।’

নাম প্রকাশ না করে স্থানীয় এক মুক্তিযোদ্ধা জানান, এবার যে ১০ টাকা কেজির চাল বিতরণ করা হয়েছে এটাই আমরা জানিনা। ধরা না পড়লে এটাও জানতাম না। আরো কতো চাল কতোভাবে কোথায় গেছে কে জানে।

Reneta

‘কতিপয় অসাধু আওয়ামী লীগের নেতারা প্রশাসনের সহায়তায় সরকারের ভালো একটি কার্যক্রমকে কলঙ্কিত করছে। এমন দুর্নীতি শুধু গোপালপুরে নয় সারাদেশেই চলছে। এ কার্যক্রমে গরীবের উপকারের চেয়ে নেতাদের পকেট ভারিই বেশি হচ্ছে।’

গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা শারমিন চাল উদ্ধারের সত্যতা স্বীকার করছেন। এ নিয়ে যাচাই-বাচাই চলছে। যাচাই-বাচাই শেষে আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চাললিড নিউজ
শেয়ারTweetPin2
পূর্ববর্তী

ধারাবাহিক জয়ের ‘ফর্মুলা’ সমন্বিত পারফরম্যান্স

পরবর্তী

অপহরণের সাত ঘণ্টা পর মিলল শিশুর লাশ

পরবর্তী

অপহরণের সাত ঘণ্টা পর মিলল শিশুর লাশ

‘আমরা এখানে তোমাকে ভীষণভাবে মিস করছি আব্বা’

সর্বশেষ

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT