চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগের ১১ দফা সুষ্ঠু নির্বাচনের অন্তরায়: বিএনপি

সাইফুল্লাহ সাদেকসাইফুল্লাহ সাদেক
৬:১৪ অপরাহ্ন ১৮, অক্টোবর ২০১৭
রাজনীতি
A A

নির্বাচন কমিশনকে দেয়া আওয়ামী লীগের ১১ দফা প্রস্তাবনাকে সুষ্ঠু নির্বাচনের অন্তরায় বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

মওদুদ বলেন: আওয়ামী লীগ তাদের প্রস্তাব তো দিবেই। তারা সরকারে আছে। আবারও থাকতে চায়। আওয়ামী লীগ জনগণের ভাষা বুঝতে পারছে না। জনগণ পরিবর্তন চায়। ভোটের অধিকার চায়। দলীয় সরকারের অধীনে জনগণ ভোটের অধিকার পাবে না।

বুধবার বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান ব্যারিস্টার মওদুদ। সেখানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।

খালেদা জিয়া আদালতের প্রতি শ্রদ্ধাশীল জানিয়ে মওদুদ বলেন: বৃহস্পতিবার তিনি আদালতে যাবেন এবং আইনী কাজগুলো সম্পন্ন করবেন। এরপর আমরা ২০ দল মিলে কর্মসূচি দিব। বেগম খালেদা জিয়া সহায়ক সরকারের রূপরেখা প্রদান করবেন।

দলের জাতীয় স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস অভিযোগ করে বলেন: নেতাকর্মীদের রাস্তায় দাঁড়াতে বাধা দিয়েছে সরকারি বাহিনীগুলো। এরপরও হাজার হাজার নেতাকর্মী নেত্রীকে অভ্যর্থনা জানাচ্ছে।

আব্বাস বলেন: খালেদা জিয়াসহ আমরা কেউ গ্রেফতারি পরোয়ানা নিয়ে শঙ্কিত নই বরং আটকের জন্য প্রস্তুত আছি। সরকার যেকোনভাবে তাদের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে চায়। নির্বাচন করে ক্ষমতায় যেতে চায়। কিন্তু তা পারবে না।

Reneta

এসময় বিমানবন্দরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ড. খন্দকার মোশাররফ হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আওয়ামী লীগবিএনপিবেগম খালেদা জিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

যুদ্ধ শেষ করা বিষয়ে যে বার্তা ইরানের প্রেসিডেন্টের

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগ্রহীত

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ বৃহস্পতিবার

এপ্রিল ১, ২০২৬

৪৮ দলের বিশ্বকাপে কোন মহাদেশ থেকে কয়টি দেশ সুযোগ করে নিলো

এপ্রিল ১, ২০২৬
QatarEnergy

কাতারের উপকূলে তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দ্রুত ইরান যুদ্ধের অবসান চান ৬৬ শতাংশ মার্কিন নাগরিক: জরিপ

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT