চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওরঙ্গবাদ চলচ্চিত্র উৎসবে ‘ইতি, তোমারই ঢাকা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৯ অপরাহ্ণ ০৯, জানুয়ারি ২০১৯
বিনোদন
A A

৬ষ্ঠ বারের মতো ভারত মহারাষ্ট্রের অন্যতম শহর আওরঙ্গবাদে বসছে ‘আওরঙ্গবাদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের আলোচিত ফিচার ফিল্মগুলো স্থান পেয়েছে এই উৎসবে। আর এখানে বাংলাদেশের একমাত্র ছবি হিসেবে দেখানো হবে ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘ইতি, তোমারই ঢাকা’।

৯ জানুয়ারি থেকে শুরু হওয়া আওরঙ্গবাদ চলচ্চিত্র উৎসব চলবে ১৩ জানুয়ারি পর্যন্ত। ৫ দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিনে দেখানো হবে বাংলাদেশের প্রথম অ্যান্থলজি ফিল্ম ‘ইতি, তোমারই ঢাকা’। খবরটি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন ইমপ্রেস টেলিফিল্মের কনসালটেন্ট(ফিল্ম) ও এই ছবির ক্রিয়েটিভ প্রডিউসার আবু শাহেদ ইমন।

ইমন জানান, আওরঙ্গবাদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘এশিয়ান বেস্ট’ ক্যাটাগরিতে দেখানো হবে ‘ইতি, তোমারই ঢাকা’। ১০ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টায় ছবিটির প্রদর্শনী। ‘ইতি, তোমারই ঢাকা’ ছাড়াও এই বিভাগে আছে জাপানি ছবি ‘ব্যাড পয়েট্রি টোকিও’, শ্রীলঙ্কার ‘আন্ডারপ্যান্টস থিফ’ এবং কাজাখস্তানের ছবি ‘তালান’।

Banglabid

‘এশিয়ান বেস্ট’ ছাড়াও উৎসবে ওয়ার্ল্ড সিনেমা ও ইন্ডিয়ান কম্পিটিশান বিভাগে দেখানো হবে ১৭টির মতো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এরমধ্যে আছে প্রশংসিত অব্যক্ত, মান্টো, পেইন্টিং লাইফ, কোল্ড ওয়ার ও শপলিফটার্স-এর মতো সিনেমা।

উৎসবে সদ্য প্রয়াত কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনকে স্মরণ করে দেখানো হবে তার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী ছবি ‘ভুবন সোম’। এছাড়া বিশ্ব চলচ্চিত্রের কিংবদন্তি পুরুষ ইঙ্গমার বার্গম্যানের শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে দেখানো হবে দ্য সেভেন্থসিল, ওয়াইল্ড স্ট্রবেরিজ,সারাবানদ, অটাম সোনাটা ও পারসোনা।

এদিকে ১৮ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ১১তম জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে দেখানো হবে ১১ নির্মাতার ছবি ‘ইতি, তোমারই ঢাকা’। ছবিটিকে উদ্বোধনী ছবি হিসেবে দেখানোর সিদ্ধান্ত নিয়েছে উৎসব কর্তৃপক্ষ।

Reneta

এছাড়াও বুসানের ২৩তম আসরে ওয়ার্ল্ড প্রিমিয়ারের পর ভারত ও ইন্দোনেশিয়ার একাধিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শীত হয়েছে বাংলাদেশের প্রথম অমনিবাস চলচ্চিত্র ‘ইতি, তোমারই ঢাকা’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবু শাহেদ ইমনইতিতোমারই ঢাকাভুবন সোমমান্টোলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রধানমন্ত্রীকে মিয়ানমারের প্রেসিডেন্টসহ বিশ্ব নেতাদের অভিনন্দন

পরবর্তী

দর্শকদের মাঠে আসতে বললেন মুশফিক

পরবর্তী

দর্শকদের মাঠে আসতে বললেন মুশফিক

বিএনপি এখন আধা ডজন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা ফখরুলের শ্রদ্ধা

আগস্ট ২১, ২০২৬
ছবি: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ব্যালেন্স শিটে যা লেখা থাকে না: বেঈমানের দেশে বিশ্বাসের দাম কত?

আগস্ট ২১, ২০২৬

‘তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো’

আগস্ট ২১, ২০২৬
ছবি: বঙ্গভবন (ফাইল ছবি)।

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত বঙ্গভবন

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

৭ দিনেও নিখোঁজ মাদ্রাসাছাত্রের সন্ধান মেলেনি

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT