চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইয়ুব বাচ্চু স্মরণে চ্যানেল আইয়ে ‘স্মৃতিদহন’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০২ পূর্বাহ্ণ ১৮, অক্টোবর ২০১৯
বিনোদন
A A

কিংবদন্তি রকস্টার আইয়ুব বাচ্চুর প্রথম মৃত্যুবার্ষিকী শুক্রবার (১৮ অক্টোবর)। গেল বছর এই দিনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুবার্ষিকীতে দিনভর নানা আয়োজনে স্মরণ করছে চ্যানেল আই।

আইয়ুব বাচ্চুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নির্মিত হয়েছে বিশেষ অনুষ্ঠান ‘স্মৃতিদহন’। জনপ্রিয় উপস্থাপক তানভীর তারেকের গ্রন্থনা ও উপস্থাপনায় সংগীতের কয়েকজন তারকারা নিজের আড্ডা আলাপের নানান প্রসঙ্গ নিয়ে গত একবছরে তাদের প্রিয় আইয়ুব বাচ্চুর না থাকা, না পাওয়া স্মৃতির দহনের গল্পগুলোই বললেন।

অতিথি ছিলেন এলআরবি’র প্রতিষ্ঠাতা সদস্য ও এখনকার জনপ্রিয় কন্ঠশিল্পী এস আই টুটুল, এলআরবির বেস গিটারিস্ট ও আইয়ুব বাচ্চুর ছায়াসঙ্গী সাইদুল হাসান স্বপন, এলআরবির জনপ্রিয় অগনিত গানের গীতিকবি লতিফুল ইসলাম শিবলী ও বাপ্পী খান।

আইয়ুব বাচ্চু’র সাথে অভিমান, আইয়ুব বাচ্চুর কাছ থেকে পাওয়া সেরা উপহার, গানের স্মৃতি, এলআরবির ভবিষ্যতসহ একাধিক প্রসঙ্গই এসেছে রকলিজেন্ডকে ট্রিবিউট করা এই অনুষ্ঠান ‘স্মৃতিদহন’-এ।
প্রখ্যাত শিশু সাহিত্যিক আমীরুল ইসলামের পরিকল্পনায় ‘স্মৃতিদহন’ অনুষ্ঠানটি পরিচালনা করেছেন জামাল রেজা।

অনুষ্ঠানটি প্রসঙ্গে তানভীর তারেক বলেন, বাচ্চু ভাইয়ের চলে যাবার ১ বছর পরে এমন ৪ জনকে সম্মিলিত করতে চেয়েছি যাদের সাথে মূলত একজন আইয়ুব বাচ্চু তার জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন। এমনকি পরিবারের সাথেও এতটা সময় কাটাননি যতটা এই ৪ জনের সাথে কাটিয়েছেন। তাই তাদের স্মৃতির ডালপালা অগুনতি। সেখান থেকেই কিছু অভিমান, আনন্দ, প্রাপ্তির স্মৃতিগুলো নিয়ে সাজানো হয়েছে এই অনুষ্ঠানে।’

অনুষ্ঠানটি চ্যানেল আইয়ে প্রচার হবে ১৮ অক্টোবর শুক্রবার রাত ৯ টা ৩০ মিনিটে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইয়ুব বাচ্চুচ্যানেল আইতানভীর তারেকলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

যে নাটক দেখে দর্শক বলছেন ‘না চাইলেও কেঁদে ফেললাম’!

জুলাই ৩১, ২০২৬

সহশিল্পী থেকে জীবনসঙ্গী, টম-জেন্ডেয়ার ১০ বছরের সফর

জুলাই ৩১, ২০২৬

নেটদুনিয়ায় তোলপাড়, বাংলাদেশে কি তৈরি হচ্ছে ‘ডিডিএলজে’?

জুলাই ৩১, ২০২৬

জুমার দিনে কেন বেশি বেশি দরূদ শরিফ পাঠ করবেন?

জুলাই ৩১, ২০২৬

কর্মক্ষেত্রে এমপ্লয়ার ব্র্যান্ডিং কেন জরুরি?

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT