চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সাত জনমের সৌভাগ্য, আইয়ুব বাচ্চুর ভাই হতে পেরেছি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৫ অপরাহ্ণ ১৯, অক্টোবর ২০১৮
বিনোদন
A A

আমার সাত জনমের সৌভাগ্য, আইয়ুব বাচ্চুর ভাই হতে পেরেছি। আমার ভাইয়ের জন্য মানুষ কতটা পাগল, তা খুব কাছ থেকে দেখেছি। তার জন্য মানুষ আমাকেও চেনে, সম্মান করে। ভাইয়ের জন্য আরেক ভাই সম্মান পায়, এটা অনেক বড় পাওয়া। একটাই অনুরোধ, আইয়ুব বাচ্চু হিসেবে তাকে যে ভালোবাসা দিয়েছেন, তা রেখে দেবেন। আর কিচ্ছু চাই না।

কথাগুলো বলতে বলতে হু হু করে কেঁদে ফেলেন সদ্য প্রয়াত কিংবদন্তি গায়ক ও গিটার বাদক আইয়ুব বাচ্চুর ছোটভাই ইরফান ছট্টু। আজ (শুক্রবার) বাদ আসর বিকেল ৪ টা ২০ মিনিটে চ্যানেল আই প্রসঙ্গে তার তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত থেকে আইয়ুব বাচ্চুর ছোটভাই ইরফান ছট্টু এসব কথা বলেন।

ছট্টু বলেন, ‘ভাইজান (আইয়ুব বাচ্চু) সবসময় চ্যানেল আইকে অন্যরকম চোখে দেখতেন। ভাই হিসেবে কাছে থেকে দেখেছি। ভাইজান মুখে যেমন বলতেন, তেমনি তার হৃদয়েও ছিল চ্যানেল আই। ফরিদুর রেজা সাগরকে তিনি বাবার মতো সম্মান করতেন, যেটা পিতৃতুল্য না হলে কেউ করে না। এছাড়া শাইখ সিরাজ স্যারসহ প্রায় সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল।’

‘তিনি মারা যাওয়ার পরে চ্যানেল আই তাকে নিয়ে যে হৃদ্যতা দেখিয়েছে সেজন্য চ্যানেলটির সবার কাছে আমাদের পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই।’

আইয়ুব বাচ্চুর ছোটভাই আরও বলেন, অন্য টেলিভিশন চ্যানেলের সঙ্গে ভাইজানের ভালো সম্পর্ক ছিল। মোটকথা সব মানুষ ছিল ভাইজানের আপন। তিনি চলে যাওয়ার পর দেশ ও বিদেশের মানুষ তার জন্য কাঁদছেন, এতেই প্রমাণ হয় ভাইজান মানুষের কত আপন ও প্রিয় ছিলেন। আজ তিনি আমাদের মাঝে নেই। তার জন্য শুধু দুহাত তুলে দোয়া করবেন। তিনি যেন ভালো থাকেন। কারও মনে ভুলেও কষ্ট দিয়ে থাকলে সেসব ক্ষমা করে দেবেন।’

চ্যানেল আই প্রাঙ্গনে চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজসহ আইয়ুব বাচ্চুর তৃতীয় জানাজায় আরো উপস্থিত ছিলেন ইবনে হাসান খান, আব্দুর রহমান, হেলাল খান, ইজাজ খান স্বপন, মোস্তফা সরয়ার ফারুকী, আব্দুর নূর তুষার, তানভীর খান, নির্মাতা সালাহ্উদ্দিন লাভলু, বাপ্পা মজুমদার, সোহেল খান, এফএস নাঈম, ওয়ারফেজ ব্যান্ডের টিপু, অবসকিওর ব্যান্ডের সাইদ হাসান টিপু, মাইলস ব্যান্ডের মানাম আহমেদ ছাড়াও কনা, তানিয়া আহমেদ, এলিটা প্রমুখ।

এর আগে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল ১০টা ২৫ মিনিট থেকে শ্রদ্ধা জানানো হয় আইয়ুব বাচ্চুকে। শুক্রবার বাদ জুমা দুপুর ২টায় জাতীয় ঈদগাহ ময়দানে আইয়ুব বাচ্চুর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এই জানাজায় অংশ নেন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অঙ্গনের নেতাকর্মীরা। তারপর বিকেল ৩টার দিকে রাজধানীর মগবাজারের কাজী অফিস গলির মসজিদের সামনে দ্বিতীয় জানাজা হয়।

আইয়ুব বাচ্চুর ইচ্ছে অনুযায়ী তাকে আগামীকাল শনিবার তাকে মায়ের কবরের পাশে দাফন করা হবে চট্টগ্রামের এনায়েত বাজারের পারিবারিক কবরস্থানে।

গতকাল বৃহস্পতিবার সকালে নিজ বাসায় অচেতন হয়ে পড়েন তিনি। এরপর স্কয়ার হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাত্র ৫৬ বছর বয়সে আইয়ুব বাচ্চুর এই মৃত্যুতে সারা দেশে শোকের ছায়া নেমে আসে।

ট্যাগ: আইয়ুব বাচ্চুলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঐক্যফ্রন্টের গোড়াতেই গলদ: ওবায়দুল কাদের

পরবর্তী

বিসর্জনের ‘পুরস্কার’ যখন সেঞ্চুরি

পরবর্তী

বিসর্জনের ‘পুরস্কার’ যখন সেঞ্চুরি

ব্যারিস্টার মঈনুলকে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার জন্য ১৫ বিশিষ্ট নাগরিকের বিবৃতি

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT