চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইসিসির বর্ষসেরার তালিকায় মুস্তাফিজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২০ পূর্বাহ্ণ ০২, ডিসেম্বর ২০১৫
স্পোর্টস
A A

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের উদিয়মান পেসার ‘কাটার মুস্তাফিজ খ্যাত’ মুস্তাফিজুর রহমান। বুধবার ওয়ানডে ও টেস্টের বর্ষসেরা একাদশের তালিকা ঘোষণা করে আইসিসি।

সাকিব আল-হাসানের পর এই প্রথম কোনো খেলোয়াড় আইসিসির বর্ষসেরা একাদশে জায়গা পেলেন। ২০০৯ সালে আইসিসির বর্ষসেরা টেস্ট দলে জায়গা পেয়েছিলেন সাকিব।

২০১৫ সালেই অভিষেক হওয়ার পর এ পর্যন্ত ৯ ওয়ানডেতে পেয়েছেন ২৬ উইকেট। ১৮ জুন ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই তুলে নেন ৫ উইকেট। দলকে এনে দেন ৭৯ রানের বিশাল ব্যবধানের জয়। ভারত সিরিজের দ্বিতীয়টি ওডিআইতে আরও এগিয়ে মুস্তাফিজ। পেয়ে যান ৬ উইকেট। অভিষেক ওডিআই সিরিজে তার প্রাপ্তি ১৩ উইকেট।

Banglabid

জুলাইয়ে সাউথ আফ্রিকার বিপক্ষেও আবার মুস্তাফিজের কাটার জাদু। ঝুলিতে জমা পড়ে আরও ৫ উইকেট। ২০ বছর বয়সী এই তরুণের ধারাবাহিক সাফল্য ছিল জাতীয় দলের বছরের শেষ ওয়ানডে সিরিজ জিম্বাবুয়ের বিপক্ষেও। তিন ম্যাচের সিরিজে যোগ হয় আরো ৮ উইকেট।

ভারতের সাবেক তারকা অনিল কুম্বলের নেতৃত্বাধীন স্পেশাল বাছাই কমিটি বর্ষসেরা ওয়ানডে ও টেস্ট দল বাছাই করেন। বর্ষসেরাদের বেছে নিতে ২০১৪ সালের অক্টোবর থেকে চলতি বছরের ১৩ সেপ্টেম্বর পর্যন্ত তাদের পারফর্মেন্সকে আমলে নেওয়া হয়েছে।বাছাই কমিটিতে কুম্বলে ছাড়াও ছিলেন, ওয়েস্ট ইন্ডিজের সাবেক ফাস্ট বোলার ইয়ান বিশপ, ইংলিশ লিজেন্ড মার্ক বুচার, অস্টেলিয়ার মহিলা ক্রিকেক দলের সাবেক অধিনায়ক বেলিন্ডা ক্লার্ক ও হিন্দু স্পোর্টসেন্টারে ডেপুটি এডিটর জি বিশ্বনাথ।

ওয়ানডে দলের অধিনায়ক নির্বাচিত করা হয়েছে সাউথ আফ্রিকার মারকুটে ব্যাটসম্যান এবি ডি’ভিলিয়ার্সকে। প্রথমবারের মতো অধিনায়কত্ব পেলেও গত পাঁচ বছরের চারবারই সেরা দলে জায়গা করে নিলেন এবি। সাউথ আফ্রিকা জাতীয় দল থেকে হাশিম আমলা ও ইমরান তাহির সেরা একাদশে জায়গা করে নিয়েছেন।

Reneta

ওয়ানডে দলে জায়গা পেয়েছেন সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক মুকার সাঙ্গাকারাও। এর আগে ২০১১ থেকে ২০১৩ টানা তিনবার বর্ষসেরা দলে জায়গা পান সাঙ্গা। তার সঙ্গে আছেন আগে তিনবার সেরা দলে থাকা লঙ্কান আরেক তারকা দিলশানও। দ্বাদশ খেলোয়াড় হিসেবে আছেন ইংল্যান্ডের জো রুট।

বর্ষসেরা ওয়ানডে দল: এবি ডি’ভিলিয়ার্স(অধিনায়ক/ সাউথ আফ্রিকা), মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ), কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা), তিলেকারত্নে দিলশান (শ্রীলঙ্কা), হাশিম আমলা (সাউথ আফ্রিকা), স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), রস টেলর (নিউজিল্যান্ড), ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড), মোহাম্মদ সামি (ভারত), ইমরান তাহির (সাউথ আফ্রিকা)। দ্বাদশ জো রুট (ইংল্যান্ড)।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিমুস্তাফিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

তদন্ত ও অন্তর্বর্তী আদেশের ক্ষমতা পাচ্ছে মানবাধিকার কমিশন

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মওদুদ পাভেলের হৃদযন্ত্রে সফল অস্ত্রোপচার

আগস্ট ১০, ২০২৬

তাসকিন জানালেন কোথায় থেকে পাচ্ছেন অস্ট্রেলিয়াকে টেস্টে হারানোর অনুপ্রেরণা

আগস্ট ১০, ২০২৬

একই ঘরে ছিলেন ১৭ জন, বেঁচে আছেন শুধু একজন

আগস্ট ১০, ২০২৬

‘উন্নয়ন মডেল’ আন্তর্জাতিকভাবে স্বীকৃত হবে বলে আশাবাদ প্রধানমন্ত্রীর

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT