চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইসিসিকে ভারতের হুমকি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০২ অপরাহ্ণ ০৬, মার্চ ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

আইসিসির সঙ্গে নতুন সংঘাতে ভারতীয় ক্রিকেট বোর্ড। রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বিসিসিআইয়ের কর্মকর্তারা বলেছেন, কর সংক্রান্ত ঝামেলায় আইসিসি ইচ্ছা করলে ২০২১ টি-টুয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৩ বিশ্বকাপ ভারত থেকে সরিয়ে নিতে পারে। যদি ভারতীয় বোর্ড শেষ পর্যন্ত কর মেটাতে না পারে, তাহলে এই সিদ্ধান্ত নিতে পারে আইসিসি।

টাইমস অব ইন্ডিয়া জানাচ্ছে, বিসিসিআইর এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, ‘কর সংক্রান্ত বিষয়টি নিয়ে আমরা সরকারের সঙ্গে কথা বলেছি। তারা কী সিদ্ধান্ত নেয়, সেটা দেখতে হবে। কিন্তু আইসিসি যদি মনে করে, বিশ্বকাপ সরিয়ে নিয়ে কড়া বার্তা দেবে, তাহলে তারা সেটা করুক। কিন্তু তারপর আইসিসি আমাদের থেকে যা আয় করে, সেটাও যদি না দিই, তখন দেখা যাবে, কে লাভবান হল।’

বিসিসিআইর আরেক কর্মকর্তা টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, ‘আমরা দেখছি, আইসিসি কিছুটা বৈষম্যমূলক ব্যবহার করছে। যেমন ক্রিকেট অস্ট্রেলিয়াকে বলা হয়েছে, করে তাদের সুবিধা মতো ছাড় দিতে। সেখানে ভারতকে বলা হচ্ছে কর ছাড় দিতেই হবে। এক্ষেত্রে অনেক বেশি জোর দেয়া হচ্ছে।’

কর ছাড় নিয়ে অনেকদিন ধরেই লড়াই চলছে বিসিসিআই ও আইসিসির। আইসিসির পক্ষ থেকে এক সময় এটাও বলা হয়েছিল যে , যাই হোক না কেনো, ভারত থেকে বিশ্বকাপ সরিয়ে নেয়ার কোনো চিন্তা-ভাবনা তাদের নেই। তারপরেও নতুন করে এই ইস্যু ওঠায় মনে করা হচ্ছে, দু’পক্ষই চাপের খেলা চলছে।

গত বছর জানানো হয় ২০১৮’র ৩১ ডিসেম্বরের মধ্যে আইসিসির কোষাগারে ২৩ মিলিয়ন মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৬০ কোটি রুপি জমা দিতে হবে ভারতীয় বোর্ডকে। এই শর্ত মানতে না পারলে ২০২৩ সালের বিশ্বকাপ খেলতে পারবে না ভারত।

২০১৬ সালে ভারতে যে টি-টুয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হয়েছিল, সেখানে ট্যাক্স ডিডাকশনের ক্ষতিপূরণ হিসেবে এই টাকা দাবি করে আইসিসি।

Reneta

২০১৮’র অক্টোবরে সিঙ্গাপুরে আয়োজিত আইসিসির বোর্ড মিটিং শেষে বলা হয়, অর্থ পাওনা যদি সময়মতো মেটাতে না পারে বিসিসিআই, তাহলে বর্তমান আর্থিক বছরে ভারতের প্রাপ্য টাকা থেকে সমপরিমাণ অঙ্ক কেটে নেবে আইসিসি।

সেখানেই শেষ নয়। আইসিসি স্পষ্ট জানিয়ে দেয় ঋণ ফেরত না দিলে ২০২১ সালে ভারত থেকে সরিয়ে নেয়া হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ২০২৩ সালে ভারতে হবে না ওয়ানডে বিশ্বকাপও।

আইসিসির প্রত্যেক টুর্নামেন্টের অফিশিয়াল ব্রডকাস্টার স্টার টিভি ২০১৬’র টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য সব ট্যাক্স কেটে প্রাপ্য বাকি অর্থ তুলে দিয়েছিল আইসিসির হাতে। সেই ক্ষতির অঙ্কই এবার বিসিসিআইয়ের থেকে ফেরত চায় আইসিসি।

অন্যদিকে, বিসিসিআই স্পষ্ট জানিয়ে দেয় কোনোরকম অর্থ দেয়া নিয়ে সম্মতি জানায়নি তারা। ফলে কোনোরকম আপস করতেও নারাজ বিসিসিআই। তাদের বক্তব্য, অন্যায়ভাবে যদি ভারতের রেভিনিউ কেটে নেয়া হয়, তাতে আইনের সাহায্য নেবে ভারতীয় বোর্ড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিবিসিসিআইলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

চাঁপাইনবাবগঞ্জে টিসিবির গুদামে আগুনে একজনের মৃত্যু

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদি আরবের দুটি তেলবাহী জাহাজে হামলা

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে তেলের দাম

জুলাই ২৩, ২০২৬

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে বজ্রসহ বৃষ্টি

জুলাই ২৩, ২০২৬

ইউরোভিশনে প্রথমবার বাংলাদেশ

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT