চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইসিডি কাস্টমসের রাজস্ব আয় বেড়েছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৭ অপরাহ্ণ ১১, ফেব্রুয়ারি ২০২০
অর্থনীতি
A A

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীন আইসিডি কাস্টমস হাউজ (কমলাপুর) চলতি ২০১৯-২০ অর্থবছরের প্রথম ৭ মাসে (জুলাই-জানুয়ারি) লক্ষ্যমাত্রার তুলনায় বেশি রাজস্ব আহরণ করেছে।

এই সময়ে আইসিডি ১ হাজার ৭০০ কোটি ৫৩ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আয় করেছে ১ হাজার ৭৯৮ কোটি ১৫ লাখ টাকা; যা লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ১৬ শতাংশ বেশি।

গত ২০১৮-১৯ অর্থবছরের প্রথম ৭ মাসের তুলনায় চলতি অর্থবছরের আলোচ্য সময়ে রাজস্ব আয় বেড়েছে ৩৫ দশমিক ৮৬ শতাংশ। বিগত অর্থবছরের একই সময়ে আইসিডির রাজস্ব আয় ছিল ১ হাজার ৩২৩ কোটি ৫৬ লাখ টাকা।

এ বিষয়ে আইসিডি কাস্টমস হাউজের কমিশনার মো. আনোয়ার হোসাইন বলেন, সরকারি কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের পণ্য এই হাউস থেকে খালাস হয়। এর পাশাপাশি বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্য খালাসও এখানে বেড়েছে। এছাড়া শিল্পের যন্ত্রাংশ বিশেষ করে মোটরসাইকেলের কাঁচামাল আমদানি বেশি হওয়ায় আইসিডির শুল্ক-কর রাজস্ব আয় এবার বেড়েছে।

তিনি জানান, সময় উপযোগি কর্মকৌশল গ্রহণ এবং প্রতিষ্ঠান পরিদর্শন, ভ্যাট অডিট ও বকেয়া আদায় কার্যক্রম জোরদার করায় রাজস্ব ফাঁকির পরিমাণও কমে গেছে। এসব কারণে আইসিডির রাজস্ব আয় ভাল হচ্ছে।

আইসিডিতে সেবার মান বাড়ানোর ফলে ব্যবসায়ীরা এই কাস্টমস হাউজ ব্যবহারের প্রতি আগ্রহী হচ্ছে বলে তিনি জানান।

Reneta

চলতি বছরের জানুয়ারি মাসে আইসিডির রাজস্ব আহরণ হয়েছে ২৭৭ কোটি ৪৭ লাখ টাকা। গত অর্থবছরের জানুয়ারিতে এর পরিমাণ ছিল ১৮৬ কোটি ১১ লাখ টাকা, অর্থাৎ জানুয়ারিতে রাজস্ব আয় বেড়েছে প্রায় ৫০ শতাংশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনবিআররাজস্ব আয়
শেয়ারTweetPin

সর্বশেষ

পুকুরে গোসলে নেমে মামাতো ফুফাত বোনসহ তিন শিশুর মৃত্যু

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মার্কিন উদ্যোক্তাদের প্রতি মাহদী আমিনের আহ্বান

জুলাই ৪, ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

জুলাই ৪, ২০২৬

মারা গেছেন প্রবীণ সাংবাদিক শাহেদ কামাল

জুলাই ৪, ২০২৬

আয়োজন সম্পন্ন, রাত পোহালেই আমির-গৌরীর বিয়ে

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT