চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইসিইউ থেকে কেবিনে মামাদু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৮ অপরাহ্ণ ০২, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

গত রোববার মাঠের এক দুর্ঘটনায় কেঁপে ওঠে দেশের ঘরোয়া ফুটবল অঙ্গন। চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ম্যাচে মাথায় আঘাত পেয়ে হাসপাতালে যেতে হয় শেখ জামাল ধানমন্ডি ক্লাবের গাম্বিয়ান স্ট্রাইকার মামাদু বা’কে। আঘাত গুরুতর হওয়ায় পরে তাকে রাখা হয় নিবিড় পরিচর্যাকেন্দ্রে। তিনদিন পেরিয়ে অবশ্য বিপদ কেটেছে। শেখ জামালের ফিজিও সাইফুজ্জামান চয়ন জানালেন, মঙ্গলবার সন্ধ্যায় আইসিইউ থেকে কেবিনে নেয়া হয়েছে মামাদুকে।

আঘাতের অবস্থা প্রাথমিকভাবে গুরুতর হলেও চ্যানেল আই অনলাইনকে চয়ন জানালেন, আর কোন ঝুঁকি নেই। তবে আবাহনীর বিপক্ষে আগামী ৫ জানুয়ারি গুরুত্বপূর্ণ ম্যাচে খেলা হবে না গাম্বিয়ান স্ট্রাইকারের, ‘আজ কেবিনে নেয়া হয়েছে মামাদুকে। ডাক্তার জানিয়েছেন, কালই হয়ত ওকে আমরা বাসায় পৌঁছে দিতে পারব।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগে ২০তম রাউন্ড শেষে শিরোপার দৌড়ে বেশ ভাল অবস্থানে আছে শেখ জামাল। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ঢাকা আবাহনীর থেকে মাত্র ১ পয়েন্ট পিছিয়ে ধানমন্ডির দলটি। ৫ জানুয়ারি একে অপরের মুখোমুখি হবে এই দুদল। সেই ম্যাচে জয়ী দল এগিয়ে থাকবে শিরোপার লড়াইয়ে।

Banglabid

এমন গুরুত্বপূর্ণ ম্যাচে মামাদুর চোট দলের জন্য বড় ক্ষতি। সেটা মানছেন চয়নও। আবার তিন হলুদ কার্ডের খাঁড়ায় আবাহনীর বিপক্ষে এমনিতেই খেলতে পারতেন না গাম্বিয়ান স্ট্রাইকার, সেটাও মাথায় রাখতে হচ্ছে।

‘মামাদুর এমনিতেই ম্যাচে খেলা হত না। তিনটি হলুদ কার্ড আছে ওর। কিন্তু ওর চোটটা দলের জন্য বেশ ক্ষতিরই হয়ে গেল। সে দারুণ ড্রিবলিং করে, রানিংয়ে দারুণ। ওর বিকল্প এমুহূর্তে দেশিয় খেলোয়াড়দের মধ্যে নেই। ও সবাইকে দারুণ উজ্জীবিতও করতে পারত। বিদেশিদের মধ্যে রাফায়েল, সলোমন থাকার পরও ওর আঘাত পাওয়া দলের জন্য বেশি ক্ষতিই।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শেখ জামাল ধানমন্ডি ক্লাব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বুধবার দেশব্যাপী বিক্ষোভ করবে স্বেচ্ছাসেবক দল

পরবর্তী

থার্টি ফার্স্ট নাইটেই ঢাকায় উবারের ১২ হাজারের বেশি ট্রিপ

পরবর্তী
উবার

থার্টি ফার্স্ট নাইটেই ঢাকায় উবারের ১২ হাজারের বেশি ট্রিপ

খালেদা জিয়া

অবশেষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে খালেদা জিয়া

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT