বিনোদন

‘আইসক্রিম’ চলচ্চিত্রের টিজার

‘আইসক্রিম’ চলচ্চিত্রের টিজার

জনপ্রিয় নির্মাতা রেদওয়ান রনির দ্বিতীয় চলচ্চিত্র ‘আইসক্রিম’ এর প্রথম লুকের টিজার ১৩ মার্চ সন্ধ্যায় প্রকাশ পেয়েছে।

এক মিনিট চুয়াল্লিশ সেকেন্ড ব্যাপ্তির এই টিজারে রনি তার নির্মাণের দক্ষতা দেখিয়েছেন। ভিডিওতে অর্ণবের গানের তালে তুষি, রাজ ও উদয়ের বেশ কিছু দৃশ্য দেখা গেছে।

তারুণ্যের সম্পর্ক আর, সংকটের গল্প নিয়ে, রেদোয়ান রনির নির্মাণ করেছেন চলচ্চিত্র: আইসক্রিম।

ছবিটির প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি, রাজ এবং উদয়।

অভিষেক হতে যাচ্ছে কোলকাতার চিত্রগ্রাহক অরিন্দমে’র এছাড়াও আছেন ওমর সানি, দিতি ও এ টি এম শামসুজ্জামানসহ আরো অনেকে।

চলতি মাসের ১১ ফেব্রুয়ারি বিনা কাটা-ছেঁড়ায় সেন্সর ছাড়পত্র পায় ‘আইসক্রিম’ চলচ্চিত্রটি। ছবিটি প্রযোজনা করেছে পিং-পং এন্টারটেইনমেন্ট, পপকর্ন ফিল্মস ও টপ অব মাইন্ড।

‘আইসক্রিম’ চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে আগামী ২৯ এপ্রিল।

জনপ্রিয় টিভি নির্মাতা রেদওয়ান রনি ২০১২ সালে সম্পূর্ণ বাণিজ্যিক ধারার এ্যাকশান ও থ্রিলারনির্ভর একটি গল্প নিয়ে প্রথম নির্মাণ করেন চোরাবালি সিনেমাটি।

ভিডিওতে দেখুন আইসক্রিম চলচ্চিত্রের টিজার:



বিষয়:আইসক্রিম: চলচ্চিত্র রেদওয়ান রনি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…