চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইরিশদের জোড়া বিশ্বরেকর্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৩ অপরাহ্ণ ১৬, জানুয়ারি ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে নেমে দুদলই দুইশ পেরোনো সংগ্রহ গড়েছে। উইকেট হারিয়েছে ৭টি করে। এতটা পাল্লা দিয়েও এক দলকে আক্ষেপে পুড়তে হয়েছে মাত্র ৪ রানের জন্য। দলটি ওয়েস্ট ইন্ডিজ। বিজয়ী দল আয়ারল্যান্ড সেখানে জোড়া বিশ্বরেকর্ড গড়ে মাঠ ছেড়েছে।

সেন্ট জর্জে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে আয়ারল্যান্ডের কাছে ৪ রানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। ছোট সংস্করণের ক্রিকেটের বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের চোখে চোখ রেখে লড়ে বিজয়ী আইরিশরা।

বুধবার রাতে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ২০৮ রান তোলে আয়ারল্যান্ড। জবাব দিতে নেমে ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ২০৪ পর্যন্ত যায়।

ক্যারিবীয়রা শেষ পাঁচ ওভারে ৬ উইকেট হাতে রেখেও ৫৫ রানের, শেষ ওভারে ১৩ রানের সমীকরণ মেলাতে পারেনি। প্রায় তিন বছর পর ফেরা ডোয়াইন ব্রাভো, ইনফর্ম অধিনায়ক কাইরেন পোলার্ডরা ফিনিশিংটা দিতে পারেননি।

সিমন্স ১৪ বলে ২২, আরেক ওপেনার লুইস ২৯ বলে ৫৩ রানের পর হেটমায়ার ১৮ বলে ২৮, পোলার্ড ১৫ বলে ৩১, পুরান ২৩ বলে ২৬, রাদারফোর্ড ১৩ বলে ২৬ রানের অবদান রাখলেও জয়ে নোঙর ফেলে আসতে পারেননি কেউই।

আইরিশরা সেখানে হরেক রেকর্ডের পাতা নতুন রঙে সাজিয়েছে। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে পাওয়ার-প্লের ৬ ওভারে রান তোলার বিশ্বরেকর্ড এখন তাদের। দুই ওপেনার পল স্টার্লিং ও কেভিন ও’ব্রায়েন সময়টাতে ৯৩ রান তুলেছেন, যা সর্বোচ্চের রেকর্ড।

Reneta

স্টার্লিং এবং ও’ব্রায়েন ১২.৩ ওভারে ১৫৪ রান তুলে বিচ্ছিন্ন হয়েছেন। ৪ চার ও ২ ছয়ে ৩২ বলে ৪৮ করে ও’ব্রায়েন ফিরলে ভাঙে জুটি। উদ্বোধনীতে আয়ারল্যান্ডের দলীয় রেকর্ড এখন এটিই। আগেরটি ছিল এ দুজনেরই, আফগানিস্তানের বিপক্ষে ১২৬ রানের।

সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েছিলেন স্টার্লিং। ৪৭ বলে ৯৫ করে সাজঘরের ফিরেছেন। এ ওপেনারের পাঁচ রানের আক্ষেপের ইনিংসে ৬ চার ও ৮ ছক্কার মার। ২৯ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান পথে পাওয়ার প্লেতেই তুলেছেন ফিফটি। সময়টাতে ২৫ বলে ৬৭ রান যোগ করেন নামের পাশে। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে পাওয়ার প্লেতে যেটি ব্যক্তিগত সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড। তার ফিফটি এসেছিল ২০ বলে।

বিশ্ব টি-টুয়েন্টিতে যে আটজন ব্যাটসম্যান দুই হাজার রানের মাইলফলক পেরিয়েছেন, স্টার্লিংয়ের স্ট্রাইকরেট তাদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ, ১৩৯.৭৭। সামনে কেবল অস্ট্রেলিয়ান ডেভিড ওয়ার্নার ১৪০.৮৫ নিয়ে। বিরাট কোহলি, রোহিত শর্মা, ব্রেন্ডন ম্যাককালামরা পেছনেই তার!

আইরিশরা ওয়ানডেতে ৩-০ ব্যবধানে সিরিজ হেরেছে ক্যারিবীয়দের কাছে। টি-টুয়েন্টি সিরিজও তিন ম্যাচের, যাতে ১-০তে এগিয়ে থাকল আয়ারল্যান্ড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্রাভোলিড স্পোর্টসস্টার্লিং
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শুক্রবার বড় পরিসরে প্রেক্ষাগৃহে ‘কাঠবিড়ালী’

পরবর্তী

পূজায় ভোট: তাবিথ-আতিকের পাল্টাপাল্টি বক্তব্য

পরবর্তী

পূজায় ভোট: তাবিথ-আতিকের পাল্টাপাল্টি বক্তব্য

‘৩০০০ সেকেন্ড’-এ জয়ের মুখোমুখি আতিকুল ইসলাম

সর্বশেষ

শিক্ষার্থীদের মাঝে ‘দুর্বার উন্নয়ন সংস্থা’র স্কুল ব্যাগ বিতরণ

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে নামার আগে ‘অন্যায্যতার’ অভিযোগ তুললেন স্কালোনি

জুলাই ১৯, ২০২৬

চার সাবেক তারকা ফুটবলারের চোখে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল

জুলাই ১৯, ২০২৬

হামে আরও ৪ শিশুর মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

অস্কারজয়ী অভিনেত্রীর মৃত্যু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT