চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইফোন ১০ উৎপাদন কমাচ্ছে অ্যাপল

চ্যানেল আই টেকচ্যানেল আই টেক
৯:৪৭ অপরাহ্ণ ২৯, জানুয়ারি ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A
আইফোন ১০

চাহিদা কম থাকায় আইফোনের বিশেষ সংস্করণ আইফোন দশের উৎপাদন কমিয়ে অর্ধেক করার ঘোষণা দিয়েছে অ্যাপল।

চলতি বছরের প্রথম প্রান্তিকের জন্য ৪ কোটি ইউনিট তৈরির লক্ষ্যমাত্রা থাকলেও তা কমিয়ে ২ কোটি ইউনিটে নামিয়ে আনবে অ্যাপল। ইতোমধ্যেই ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে এ বিষয়ে জানিয়েছে অ্যাপল।

অ্যাপল জানিয়েছে, লক্ষ্যমাত্রার তুলনায় বাজারে সেভাবে চাহিদা তৈরি করতে পারেনি আইফোন ১০। বছরের শেষে হলিডের সময়েও ডিভাইসটির চাহিদা ছিল একেবারেই কম। অন্যান্য মডেলের আইফোনের তুলনায় বেশ কমই বিক্রি হয়েছে বিশেষ এ সংস্করণটি।

ফোনটিতে ফেসিয়াল রিকগনিশন এবং ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি যুক্ত করা হলেও আইফোনের আগের মডেলগুলোর মতো ক্রেতারা সেভাবে ডিভাইসটিতে আগ্রহী হচ্ছে না। নতুন প্রযুক্তি দিয়েও আইফোনের প্রধান বাজার মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপে ক্রেতাদের মাঝে সেভাবে সাড়া ফেলতে পারেনি স্মার্টফোনটি।

ফোনটির মূল্য বেশি হওয়াও এর অন্যতম একটি কারণ। তবে অ্যাপল বলছে স্যামসাংয়ের তৈরি ওএলইডি ডিসপ্লের দাম বেশি থাকায় ফোনের দাম বাড়াতে হয়েছে। বর্তমানে ওএলইডি ডিসপ্লের সবচেয়ে বড় এবং নির্ভরযোগ্য সরবরাহকারীই হলো দক্ষিণ কোরিয়ার স্যামসাং।

আইফোন ১০ এর উৎপাদন কমালেও চলতি বছর আইফোনের অন্যান্য মডেল যেমন- আইফোন ৭, ৮ এবং ৮ প্লাসের প্রায় ৩ কোটি ইউনিট তৈরির পরিকল্পনা রয়েছে অ্যাপলের।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইফোন ১০আইফোন এক্স
শেয়ারTweetPin

সর্বশেষ

সেমিফাইনালে সর্বোচ্চ গোলের রেকর্ড, ৯ গোলের ম্যাচে জিতেছে পিএসজি

এপ্রিল ২৯, ২০২৬
ছবি: আসিফ মোসাদ্দেক

দুই দিনব্যাপী নৃত্যের তালে মুখর শিল্পকলা

এপ্রিল ২৯, ২০২৬

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যে নামছে বাংলাদেশ

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জে আন্তর্জাতিক নৃত্য দিবসে বর্ণাঢ্য নৃত্য উৎসব ২৯ এপ্রিল

এপ্রিল ২৮, ২০২৬

নিউমার্কেট এলাকায় গুলিতে নিহত যুবক শীর্ষ সন্ত্রাসী টিটন

এপ্রিল ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT