চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/h-ky_b3Cahg?si=O8Bjm81N2TnW8r_E
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে আসছে আইফোন ১০

চ্যানেল আই টেকচ্যানেল আই টেক
৮:৪১ পূর্বাহ্ণ ২৩, নভেম্বর ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A
আইফোন ১০

আইফোন ৮ এবং ৮ প্লাসের পর এবার দেশের বাজারে আসছে অ্যাপলের আইফোন ১০। মোবাইল অপারেটর গ্রামীণফোন, রবি এবং বাংলালিংক অত্যাধুনিক এই স্মার্টফোনটি বাজারে আনার ঘোষণা দিয়েছে।

গ্রামীণফোন জানিয়েছে, আগামী ৭ ডিসেম্বর থেকে স্মার্টফোনটি পাওয়া যাবে। এর জন্য অগ্রিম বুকিং দেওয়া যাবে ১ ডিসেম্বর থেকে। ওয়েবসাইটের পাশাপাশি গ্রামীণফোন সেন্টার থেকে অগ্রিম বুকিং দেওয়া যাবে।

অপর মোবাইল অপারেটর রবিও জানিয়েছে, ৭ ডিসেম্বর থেকে পাওয়া যাবে আইফোন ১০ যার জন্য ১ ডিসেম্বর থেকে অগ্রিম বুকিং নেওয়া হবে।

বাংলালিংক থেকেও আগ্রহী ক্রেতারা স্মার্টফোনটি কিনতে পারবেন। অন্য দুই অপারেটরের মতো বাংলালিংকেও ১ ডিসেম্বর থেকে অগ্রিম বুকিং দেওয়া যাবে। বাংলালিংক ই-শপের পাশাপাশি নির্ধারিত সেন্টার থেকেও কেনা যাবে আইফোন ১০।

তবে ফোনটির মূল্য কতো হবে, সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।

অ্যাপলের বিশেষ এই আইফোনে থাকছে ৫.৮ ইঞ্চি সুপার রেটিনা বেজেলবিহীন ডিসপ্লে, অ্যাপলের এ১১ বায়োনিক চিপসেট, ৩ গিগাবাইট র‍্যাম। ৬৪ গিগাবাইট ও ২৫৬ গিগাবাইট মেমোরির আলাদা দুটি ভ্যারিয়েন্ট রয়েছে আইফোন ১০-এর।

Reneta

ফোনটির পেছনে আছে ১২ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা। এছাড়া আছে ৭ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। রয়েছে ২৭১৬ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। বাজারে আসার পর গ্রাহকদের মাঝে বেশ সারা ফেলতে সক্ষম হয়েছে আইফোন ১০। নিরাপত্তা ফিচার হিসেবে টাচ আইডি বাদ দিয়ে ফোনটিতে যুক্ত করা হয়েছে ফেস আইডি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যাপলআইফোনআইফোন ১০আইফোন এক্স
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জ্বালানি সংকট সংকট বৈশ্বিক, দৃষ্টি ভিন্নদিকে সরানো যাবে না: রিজভী

এপ্রিল ২৩, ২০২৬
ছবি: বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব উম্মে রেহানা ( সংগৃহীত)।

দেশে প্রায় ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি আছে: বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব

এপ্রিল ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন ৪০ শতাংশ ভারতীয়-আমেরিকান

এপ্রিল ২৩, ২০২৬
ছবি: কানাডার প্রতিনিধি।

কানাডায় ফিফা বিশ্বকাপে “ফ্রম ড্রইং টু ওয়ার্ল্ড কাপ বাস” অর্জন করেছে বাংলাদেশি সাগ্নিক

এপ্রিল ২৩, ২০২৬

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি: ইরানে আরও এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

এপ্রিল ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT