টিপস-রিভিউ

আইফোন দশে কীভাবে যুক্ত করবেন ভার্চুয়াল হোম বাটন

হোম বাটন

এ বছর বাজারে আসা অ্যাপলের আইফোন দশ ইতোমধ্যেই অ্যাপলপ্রেমীদের মাঝে সাড়া ফেলতে সক্ষম হয়েছে। নজরকাড়া ডিজাইনের পাশাপাশি দারুণ সব ফিচারও যুক্ত করা হয়েছে এতে।

তবে আইফোন দশ ডিভাইসটিতে নেই কোনো হোম বাটন। হোম বাটনের পরিবর্তে এতে যুক্ত করা হয়েছে সুইপিং জেশচার। প্রথমদিকে এই ফিচারটিতে অভ্যস্ত হতে কিছুটা সময় লাগতে পারে। অনেক পুরাতন আইফোন ব্যবহারকারীদের জন্য বেশ সমস্যাও তৈরি করছে।

প্রযুক্তি দুনিয়াতে সমস্যার সমাধান চলে আসছে বেশ দ্রুত গতিতেই, সেভাবেই আইফোন দশেও যুক্ত করে নেওয়া যাবে একটি ভার্চুয়াল হোম বাটন। ফিজিক্যাল হোম বাটনের প্রায় সব প্রয়োজনই সেরে নেওয়া যাবে এই ভার্চুয়াল হোম বাটনের মাধ্যমে।

এজন্য প্রথমেই স্ক্রিনের নিচের অংশে থাকা সব অ্যাপ সরিয়ে নিন। এর মাধ্যমে হোম বাটনের জন্য জায়গা পাওয়া যাবে।

https://cdn.cultofmac.com/wp-content/uploads/2017/11/AssistiveTouch-screens.jpg

এবার সেটিংস থেকে General অপশনে যান। সেখানে Accessibility থেকে Assistive Touch ফিচারটি চালু করলেই স্ক্রিনে ভার্চুয়াল হোম বাটন দেখতে পাবেন।

বাটনটি ড্রাগ করে আগে থেকে খালি করে রাখা অংশের মাঝ বরাবর স্থাপন করুন।

বিষয়:আইফোন ১০ আইফোন এক্স হোম বাটন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…