চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইফোনের গতি কমানোর মামলায় অ্যাপলের অর্ধ মিলিয়ন জরিমানা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫০ অপরাহ্ণ ০৩, মার্চ ২০২০
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A

পুরনো মডেলের আইফোনে গতি কমিয়ে দিয়ে ব্যবহারকারীদের নতুন ফোন কিনতে বাধ্য করার অভিযোগে মামলা ও ২৭ মিলিয়ন ডলার জরিমানা গুনেও নিস্তার পায়নি প্রতিষ্ঠানটি। এবার সেই মামলা নিষ্পত্তির জন্যও প্রায় অর্ধ বিলিয়ন ডলার জরিমানা দিতে হচ্ছে বিশ্বখ্যাত কোম্পানি অ্যাপলকে।

গত শুক্রবার যুক্তরাষ্ট্রের একটি আদালতের নথি থেকে জানা যায়, আগামী এপ্রিলে অনুষ্ঠিতব্য শুনানিতে ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতের বিচারক মামলার বাদীদের অ্যাপলের ওই সমঝোতা প্রস্তাব মেনে নিতে বলবেন।

অ্যাপলের বিরুদ্ধে মামলাগুলো হয়েছে মূলত ‘অপ্রত্যাশিত পাওয়ার অফ’-এর ভোগান্তি এড়ানোর নামে ফোনের অপারেটিং সফটওয়্যারে গোপন পরিবর্তন আনার অভিযোগে। ২০১৭ সালে অ্যাপল স্বীকারও করেছিল, ক্রমাগত ফোন বন্ধ হয়ে যাওয়া ঠেকাতে গিয়ে পুরনো আইফোনের ব্যাটারির আয়ু দ্রুত ফুরিয়ে আসছে এবং এ কারণে সেগুলোর আইওএস সফটওয়্যারও ধীরগতিতে কাজ করছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, গতি কমিয়ে দেওয়া প্রতি আইফোনের জন্য অ্যাপলকে ২৫ ডলার করে জরিমানা পরিশোধ করতে হবে। যা পরে সমন্বয় করা হবে। যদিও কী পরিমাণ আইফোনের বিপরীতে এ জরিমানা হবে, তা নির্ধারণ করা হয়নি এখনও। এটা নির্ধারিত হলেই জরিমানার নির্দিষ্ট পরিমাণ বলা যাবে। তবে কমপক্ষে ৩১০ মিলিয়ন ডলার পরিশোধ করতে হবে। অবশ্য অ্যাপল এরইমধ্যে ৫০০ মিলিয়ন ডলার দিয়ে মামলা নিষ্পত্তি করতে রাজি হয়ে গেছে।

আইফোন ৬, ৬-প্লাস, ৬-এস, ৬-এস প্লাস, ৭-প্লাস অথবা এসই মডেলের যেগুলো আইওএস ১০.২.১ অথবা তার পরের অপারেটিং সিস্টেমে চলছে, সেগুলোর ব্যবহারকারীরা ফোন ধীরগতি হওয়ার অভিযোগ করেন অ্যাপলের বিরুদ্ধে। এ পরিপ্রেক্ষিতে অ্যাপলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তবে এ বিষয়ে প্রাথমিকভাবে জনসম্মুখে কোনো ধরনের মন্তব্য করেনি অ্যাপল।

Reneta

এর আগে ব্যবহারকারীদের না জানিয়ে ইচ্ছে করে আইফোনের পুরোনো মডেলে গতি কমিয়ে দেওয়ার কারণে ২৫ মিলিয়ন ইউরো (প্রায় দুই কোটি ৭০ লাখ ডলার) জরিমানা করা হয় অ্যাপলকে। ফ্রান্সের প্রতিযোগিতা ও প্রতারণা বিষয়ক তদারকি সংস্থা ডিজিসিসিআরএফ এ জরিমানা আরোপ করেছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাপলআইফোন
শেয়ারTweetPin

সর্বশেষ

১৪ মিনিটের ঝড়, প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে কোয়ার্টারে আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৭, ২০২৬

মেসির পেনাল্টি মিস, লিড নিয়ে বিরতিতে মিশর

জুলাই ৭, ২০২৬

ফ্যাশনের নানা দিক, ট্রেন্ড, ডিজাইন ও ইন্ডাস্ট্রির বাস্তবতা নিয়ে আলোচনা

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই নিয়ে কটূক্তি এখনও ফৌজদারি অপরাধ নয়, আলোচনা হতে পারে: তথ্য উপদেষ্টা

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT