ক্রিকেট

আইপিএল যাত্রার অনুমতি পেলেন ওয়ার্নার-স্মিথরা

আইপিএল খেলোয়াড়ের বোলিং মুহূর্ত, ক্রিকেট ম্যাচের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট ম্যাচে একজন খেলোয়াড় বল ছুঁড়ছেন, দর্শক ও স্টেডিয়াম পেছনে দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মহামারির ধাক্কায় ভারতে মাঝপথে থেমে যাওয়া আইপিএলের বাকি অংশ মাঠে গড়াবে আরব আমিরাতে। সামনের মাসে তাতে অজি ক্রিকেটারদের অংশ নেয়ার ছাড়পত্র দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা বছরের শেষাংশে বসতে যাওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আইপিএলকে কাজে লাগাতে পারবে বলেও মনে করছে অজি বোর্ড। ভারত থেকে সরে ছোট ফরম্যাটের বিশ্বকাপ আসরটি আয়োজিত হবে আমিরাতে মাটিতেই।

২০ জন অজি ক্রিকেটার চুক্তিভুক্ত আইপিএল দলগুলোর সাথে। বাংলাদেশ সফর করে যাওয়া জশ হ্যাজেলউড, জশ ফিলিপ্পে, মিচেশ মার্শরা যেমন আছেন, বড় নামের মধ্যে ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েলরা তো আছেনই।

অস্ট্রেলিয়ার যারা আছেন আইপিএলে: গ্লেন ম্যাক্সওয়েল, ড্যান ক্রিস্টিয়ান, কেন রিচার্ডসন, জশ ফিলিপ্পে, অ্যাডাম জাম্পা, ড্যানিয়েল সামস, ময়েজেস হেনরিক্স, রিলে মেরেডিথ, ঝাই রিচার্ডসন, জ্যাসন বেহরেনডফ, জশ হ্যাজেলউড, নাথান কোল্টার-নাইল, ক্রিস লিন, প্যাট কামিন্স, বেন কাটিং, ডেভিড ওয়ার্নার, মিচেশ মার্শ, স্টিভেন স্মিথ, মার্কাস স্টয়নিস, অ্যান্ড্রু টাই।

বিষয়:অস্ট্রেলিয়া আইপিএল ২০২১ ওয়ার্নার স্টিভেন স্মিথ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…