চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইপিএল থেকে কোনো অর্থ পান না শচীন!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৩ অপরাহ্ণ ২৯, এপ্রিল ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

তার বিরুদ্ধে ওঠা স্বার্থের সংঘাতের অভিযোগ উড়িয়ে দিয়েছেন শচীন টেন্ডুলকার। মাস্টার ব্লাস্টারের স্পষ্ট বক্তব্য, তিনি মুম্বাই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজি থেকে কোনো ‘কমপেনসেশন’ বা অর্থ পান না এবং দলের সিদ্ধান্ত নেয়ার মতো কোনো জায়গাতেও তিনি নেই।

ন্যায়পাল কাম এথিক্স অফিসার সাবেক বিচারপতি ডিকে জৈনের চিঠির উত্তরে শচীন ১৪টি পয়েন্টের লিখিত উত্তর দেন। মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সদস্য সঞ্জীব গুপ্ত শচীনের বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ দায়ের করেন।

গুপ্তর মতে, শচীন এবং লক্ষ্মণ দুটি জায়গায় যুক্ত এবং ইঙ্গিত ছিল তারা অর্থও নিচ্ছেন দুই জায়গা থেকে। প্রথমত তাদের আইপিএল ফ্র্যাঞ্চাইজির ‘সাপোর্ট স্টাফ হিসেব’ ও দ্বিতীয়ত ক্রিকেট অ্যাডভাইজরি কমিটির (সিএসি) সদস্য হিসেবে।

উত্তরে শচীনের আইনজীবী কমিটিকে লিখেছেন, ‘মুম্বাই ইন্ডিয়ান্সের খেলোয়াড় হিসেবে অবসর নেয়ার পর বর্তমানে ‘আইকন’ হিসেবে ওই ফ্র্যাঞ্চাইজি থেকে কোনো অর্থ পান না টেন্ডুলকার এবং ওই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তিনি কোনোভাবে চাকরিসূত্রে আবদ্ধও নন।’

এরপরে লেখা হয়েছে, ‘মুম্বাই দলের কোনো সিদ্ধান্ত শচীন নেন না। এমনকী কোন ম্যাচে কোন খেলোয়াড় খেলবেন, তা নিয়েও মতামত দেন না। তাই খেলা পরিচালনা সংক্রান্ত কোনো কাজে তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে যুক্ত নন। এখানে কোনো স্বার্থের সংঘাত নেই। বোর্ডের নিয়ম কিংবা অন্য নিয়ম মেনেই শচীন যা করার করছেন।’

পরে আরও বলা হয়েছে, ‘সিএসিতে যোগ দেয়ার অনেক আগেই শচীন ইন্ডিয়ান্সের ‘আইকন’ হিসেবে যোগ দিয়েছিলেন। তাই, তাকে নিয়োগ করার আগেই বোর্ড জানত, তিনি আইপিএলে মুম্বাই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত। তবে, ফ্র্যাঞ্চাইজির ম্যানেজমেন্ট বা পরিচালনা সংক্রান্ত কোনো কাজের সঙ্গে শচীন যুক্ত নন। তাই যে অভিযোগ শচীনের বিরুদ্ধে উঠছে, তা ভিত্তিহীন।’

Reneta

সম্প্রতি খবর বের হয়, স্বার্থের সংঘাতের প্রশ্নে জড়িয়ে গেছে ভারতের ১৫জন ক্রিকেটারের নাম। সাবেক ও বর্তমান মিলিয়ে ১৫জন ক্রিকেটারের তালিকা তৈরি করেছে দেশটির সুপ্রিম কোর্ট নিযুক্ত ন্যায়পালের কমিটি।

স্বার্থের সংঘাতের প্রশ্নে একে একে জড়িয়ে যায় সৌরভ গাঙ্গুলি, শচীন টেন্ডুলকার, ভিভিএস লক্ষ্মণ সহ আরও অনেক নাম। কেউ সাবেক ক্রিকেটার, কেউ বর্তমান ক্রিকেটার, কেউ আবার সাম্মানিক পদে আছেন, কেউবা আইপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজিতে চাকরি করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএলভারতীয় ক্রিকেটলিড স্পোর্টসশচীন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছে এক বন্দী

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১তম দিনের মাথায় হাসপাতালে নেওয়া হয়েছে অনশনরত সোনম ওয়াংচুককে

জুলাই ১৮, ২০২৬

‘চকলেট পদকের’ জন্যই নামতে হচ্ছে ফ্রান্সকে

জুলাই ১৮, ২০২৬

জাতিসংঘের বৈঠকে টেকসই নগর উন্নয়নের বার্তা বাংলাদেশের

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মেক্সিকো উপকূলে ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT