স্পোর্টস

আইপিএল এ কলকাতা ও দিল্লির জয়

আইপিএল এ কলকাতা ও দিল্লির জয়

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)এ জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ডেয়ার ডেভিলস। কলকাতা ৪ উইকেটে হারিয়েছে পাঞ্জাবকে। আর হায়দরাবাদের বিপক্ষে ৪ রানের জয় পেয়েছে দিল্লি।

ইডেন গার্ডেনে প্রথমে ব্যাটিংয়ে নেমে নাইট রাইডার্স পেসারদের ভালো বোলিংয়ে বিপর্যয়ে পড়ে পাঞ্জাব। শেষ পর্যন্ত জর্জ বেইলির ৬০ রানের ইনিংসে ৯ উইকেটে ১৫৫ রান করে পাঞ্জাব। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে কলকাতা নিয়মিত বিরতিতে উইকেট হারায়। তবে এন্ড্রু রাসেলের ৩৬ বলে ৬৬ রানের ইনিংসে ১৩ বল বাকি রেখেই জয় তুলে নেয় কলকাতা।

বিশাখাপত্তমে আগের ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে দিল্লি ৪ উইকেটে তোলে ১৬৭ রান। আইয়ার ৬০ ও অধিনায়ক ডুমিনি ৫৪ রান করেন। জবাবে সানরাইজার্স হায়দরাবাদ ২০ ওভারে ৮ উইকেটে করে ১৬৩ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন রবি বোপারা। ডুমিনি ১৭ রানে নেন ৪ উইকেট। চার ম্যাচে এটি দিল্লির দ্বিতীয় জয়।

বিষয়:আইপিএল ক্রিকেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…