বিনোদন

আইনি জটিলতার মুখে ভিকি!

নেতিবাচক আইনি পরিস্থিতিতে ভিকি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভিকি একজন যুবক, আইনি জটিলতার মুখে, চ্যানেল আই অনলাইন সংবাদ প্রতিবেদনের জন্য ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

ক্যাটরিনাকে বিয়ে করে সদ্যই নতুন জীবনে পা রেখেছেন বলিউড অভিনেতা ভিকি কৌশল। শুধু তাই নয়, বিয়ের পর্ব চুকিয়ে কাজেও ফিরেছেন এই তারকা। আর তারই মাঝে এবার তাকে পড়তে হলো আইনি জটিলতায়। মূলত নতুন বছরের শুরুতে ভিকির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক ব্যক্তি।

সম্প্রতি সারা আলি খানের সঙ্গে ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে শশাঙ্ক খৈতান পরিচালিত আসন্ন সিনেমা ‘মিস্টার লেলে’র শুটিং করতে গিয়েছিলেন ভিকি। তাদের শুটিংয়ের একটি ভাইরাল ছবিতে দেখা যায়, সারাকে পিছনে বসিয়ে বাইকে করে শহরে ঘুরছেন তিনি।

ওই যুবকের অভিযোগ, ভিকির বাইকে যে নম্বর প্লেটটি দেখানো হয়েছে, সেটি তার বাইকের। অভিযোগ করা যুবকের নাম জয় সিং যাদব, তিনি ইন্দোরের বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, তারা অভিযোগ পেয়েছে এবং আসলেই অবৈধভাবে নম্বর প্লেটটি ব্যবহার করা হয়েছে কিনা, তা খতিয়ে দেখবেন।

এদিকে ভিকির পাশাপাশি অভিযোগ এসেছে সারা আলী খানেরও। তবে থানায় অভিযোগ প্রসঙ্গে এখনো মুখ খোলেননি তাদের কেউ-ই।

নতুন এই সিনেমার মাধ্যমে প্রথমবারে মত সারার সঙ্গে জুটি বেঁধেছেন ভিকি। এতে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে ভিকি-সারাকে।

বিষয়:আইনি জটিলতা বলিউড অভিনেতা ভিকি কৌশল মামলা দায়ের

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…